তোমার কথা মনে পড়লেই মন খারাপ হয়ে যায়, ভুলে গেলেও হারিয়ে যাই গভীর এক বিষন্নতায়। বোঝা না বোঝার রহস্য আর ভালোবাসার আকাঙ্খাটুকু কেন যে শেষ হয়ে গেল আমার, নাকি আমাদের! কিন্তু আমি কষ্ট পাই যখন ভাবি আমার মনের পাতায় ধূষর হয়ে যাচ্ছে তোমার অস্তিত্ব, তোমার স্বৃতি। কষ্ট পাই এই ভেবে যে এখন মোবাইল ফেইসবুকে সস্তায় এতো ফ্রি বার্তা পাঠানো যায় তবু একটা সুন্দর এস এম এস দিয়ে তোমাকে মুগ্ধ করার ইচ্ছেটা এখন আর কাজ করেনা আমার মধ্যে। ফোনে কথা বলার সময় তোমাকে আর পরী মনে হয়না। পৃথিবীর সমস্ত কোলাহল ফেলে তোমাকে নিয়ে শূন্যে গা ভাসিয়ে দিতে ইচ্ছে করে না আর আগের মতো। আর স্বপ্ন দেখিনা আকাশের তারা এনে তোমার কপালে টিপ পরিয়ে দেওয়ার। অথচ এক সময় ফোন রিসিভ করে তুমি হ্যালো বললেই মন চঞ্চল হয়ে উঠত অদ্ভুত এক ভালোলাগায়, তোমার কন্ঠস্বর শুনলেই আলোকিত হয়ে উঠত মস্তিস্কের সমস্ত অন্ধকার কোনাগুলো। আমি আবার ফিরে যেতে চাই ওই প্রথম পরিচয়ের দিনগুলোতে। সেই অতীতে। আমরা আবার কথা বলবো রাত জেগে, নিস্তব্ধ গভীর রাতে- ঝিঁ ঝিঁ পোকারাও যখন ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে শান্ত হয়ে বসে থাকবে গাছপালার অন্ধকারে, তখনো। তখনো কথা বলবো। ভালোবাসার কথা, ভালোলাগার কথা। তারপর আবার, অনেকদিন পর এক সোনালী বিকেলে কোন সবুজ গাছের নিচে বা কফির দোকানে দেখা হবে আমাদের। আমরা চোখে চোখ চেয়ে রবো, পাশাপাশি হাটবো অথবা ভালোবাসার অযুহাতে একটু স্পর্শের লোভে হুড তোলা রিক্শায় ঘুরে বেড়াবো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পর বাসায় ফিরে আবার লিখতে বসবো কবিতা- ভালোবাসার সুখে বা কষ্ট পাওয়ার ব্যাথায়। ভালোলাগা কিংবা না লাগার কবিতা!
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।