somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতিহাস হইল এক্স গার্লফ্রেন্ড

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতিহাস হইল এক্স গার্লফ্রেন্ড মনে মনে ভালবাসা আর শ্রদ্ধা করা উচিৎ। ইতিহাস যখন হয়েছিল তখন তাদের দায়িত্ব তারা ঠিক ভাবেই পালন করে গেছেন এখন আমাদের দায়িত্ব হল বর্তমান অবস্থায় কঠিন বাস্তবতা কে সামনে আরও উপযোগী ও সহজ করে তোলা। এক্স গার্লফ্রেন্ড কে নিয়ে কে কি বলছে তা দেখার সময় না। সময় এখন নতুন, সুস্থ ও উন্নত দেশ তৈরী করার।

ছোট বেলায় অনেক ভাব সম্প্রসারন পরেছিলাম তার কোনটাই কি এখন কাজে লাগাতে পারিনা। যেমন ধরুন “পাছে লোকে কিছু বলে,” “ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ।” আমরা পাছে লোকে কিছু বললেই সেটাতে এমন ভাবে জড়িয়ে পড়ি যে তার সফলতা বা সার্থকতার ফলাফল দেশের কোন কাজেই আসেনা। বরং হিংসা বিদ্বেষ , হানাহানি এর পরিমান বেড়ে যায় আমরা ৪৩ বছর আগের অবস্থায় ই পড়ে থাকি ২০১৪ তে আসতে পারিনা বা পরবর্তি ৪৩ বছরের কোন পথ পরিক্রমা ঠিক করতে পারিনা।

চিন্তা করা উচিৎ এখন আমরা আমাদের সঠিক দায়িত্ব পালন করছি কিনা। বর্তমান যে যুদ্ধ, সামনে এগিয়ে যাবার যে যুদ্ধ তা ঠিক ভাবে করছি কিনা। এই কাজ টা এখন যদি আমরা সফল ভাবে করতে পারি তাহলে ৪৩ বছর পর আমাদের শ্রদ্ধা করবে সেই সময়কার যোদ্ধারা এখন আমরা যেমন করি বা করতে চাই আমাদের পূর্ববর্তীদের। প্রত্যেকটা মানুষ তার বর্তমান অবস্থায় সঠিক দায়িত্ব পালন করে গেলে আমরা এগিয়ে যাব অনেক দ্রুত। কিন্তু যদি অতীত নিয়ে পড়ে থাকি তাহলে অতীতেই থাকব, সামনে এগিয়ে যেতে হবে না। ৪৩ বছর আগের ইতিহাস এখনো যদি আমাদের প্রত্যেক ৫ বছর পর পর পূর্ণ মুদ্রণ করার প্রয়োজন হয়, তাহলে ভাই রাখেন। আর করার দরকার নাই অনেক হইসে। আসেন বর্তমান অবস্থা থেকে বর্তমান এর নতুন ইতিহাস গড়ি। ২০১৪ থেকেই শুরু হোক নতুন বাংলাদেশ। বাংলাদেশ একটি উন্নত আধুনিক রাষ্ট্রে পরিনত হোক।

আগামীকাল ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার জন্য এখন আর আমাদের যুদ্ধ করতে হবেনা। শ্রদ্ধা করলেই হবে। যত ভাষাই শিখি বা বলি মাতৃভাষায় বলার আনন্দ বা আবেগ প্রকাশ অন্য ভাষায় হবে না। অনেকে বলে এত কষ্ট করে যুদ্ধ করে বাংলা ভাষার জন্য যুদ্ধ করে এখন হিন্দি বা ইংরেজী কেন বলব, আমাদের ভাষা রক্ষা করতে হবে। আমি বলি বাংলা ভাষা আমাদের আত্মার সাথে মিশে গেছে। এটা জন্মের পর থেকে আপনার আমার অন্তরে এমনিতেই রক্ষিত হবে। এর জন্য নতুন করে যুদ্ধ করতে হবে না। সময়টা নিজের কাজ এ ব্যায় করুন। এমন কিছু করুন যা দেশের উন্নয়নে আসবে। কাল শহীদ মিনারে ফুল দিবেন ছবি তুলবেন ফেসবুকে দিবেন অথবা মানুষকে বলে দেশপ্রেমিক হবেন তাই না। এর থেকে ভাল হবে ফুল দিয়েছেন যেই দেশপ্রেম থেকে সেটা সারা বছর মনে রাখুন।

এত গুলো কথার সারমর্ম হল দেশের জন্য কিছু করুন। কি করবেন ? যা ভাল তাই করেন, যেমন ভাল কাজ করুন, মানুষের সাথে ভাল ব্যবহার করুন, আপনার আশেপাশের সব কিছু পরিস্কার পরিচ্ছন্ন রাখুন, অন্যের উপকার করুন, কর্মক্ষেত্রে আপনার যা দায়িত্ব তা সততার সাথে পালন করুন। ভাল কাজ করার অনেক কিছুই আছে যা বলে শেষ করা যাবে না। আগামী কাল ”ঐক্যবদ্ধ বাংলাদেশ” এর আয়োজন এ “দেশটাকে পরিস্কার করি” স্লোগান এ শহীদ মিনার ও তার আশে-পাশের এলাকা গুলোতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে। আপনি চাইলে কাল থেকেই একটা ভাল কাজ এর অংশ হয়ে যেতে পারবেন, এবং এই অভ্যাস টা সবসময় করবেন। তাহলেই দেখবেন আমরা একটি উন্নত, সুন্দর, সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে পারব।


ভাল থাকুন, সুন্দর থাকুন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×