somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোষ্টে প্লাস,মাইনাস আর কিছু তিক্ত অভিজ্ঞতা......

২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়ার ইন ব্লগে অনেক মত ও আদর্শের অনেক ব্লগারের আনাগোণা। সবার মতাদর্শ যে এক হবে এমন কোন কথা নেই। কোন পোষ্টের মাধ্যমে পোষ্টদাতা যেমন তার চিন্তাধারা প্রকাশ করেন, পোষ্টে কমেন্ট আর রেটিং এর মাধ্যমে পাঠক পোষ্টদাতার চিন্তার বিকাশ ঘটাতে সহায়তা করেন। আর এই জন্যই আমি এই সামাজিক ব্লগিংকে বিবেচনা করি চিন্তা বিকাশের মঞ্চ হিসেবে। কোন নির্দিষ্ট বিষয়ে পোষ্ট দাতা যখন তার চিন্তা, তথ্য বা মননকে কাজে লাগিয়ে পোষ্ট দেন, তখন পাঠক তাদের মন্তব্যের মাধ্যমে সেই পোষ্টের বিষয় বস্তুকে আরো প্রাঞ্জল করে তোলেন। কিন্তু অশালীন মন্তব্য যেমন পোষ্ট দাতাকে বিব্রত করে, ঠিক তেমনি ব্লগের পরিবেশকেও করে তোলে অস্থিতিশীল। অনেক ব্লগার এসব অসুস্থ নিক প্রতিহত করতে তাদের ব্লক করে রাখেন। আবার অনেকে পোষ্টে মাইনাস কমাতে বিপরীতমনা নিক ব্লক করে রাখেন। নিক ব্লক করে রাখা ব্লগারের নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে বলার কিছুই নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে আমি যেই বিব্রতকর অবস্থায় পড়েছি তা তুলে ধরতেই এই পোষ্টটি লিখা।
আমি ব্যাক্তিগত ভাবে গঠনমূলক সমালোচনার পক্ষে। তাই কোনসময় কোন নিক ব্লক করে রাখি না। কারণ কেউ যদি আমার পোষ্টে অশালীন মন্তব্য করে তবে তা অন্যান্য সকলেরই দৃষ্টিগোচর হয়, আর এর মাধ্যমে শুধু ঐব্লগারের ওজনই কমবে বা ইমেজই নষ্ট হবে, আমার কোন লোকসান হবে না। আর গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমি নিজের ভুল শুধরে নিতে পারি। পোষ্টে মাইনাসও আমার লিখার মান সম্পর্কে আমাকে অবগত করে। তাই এসব কোন কিছু আমি আমলে আনি না। অন্যের পোষ্টে মন্তব্য করার ক্ষেত্রেও শালীনতার ব্যাপারে আমি খেয়াল রাখি, কোন পোষ্টে অশালীন মন্তব্য করেছি কি না আমার মনে নাই। সর্বপ্রথম যার ব্লগে আমি ব্লকড হই সেই নিক হলে জনপ্রিয় একটি নিক শয়তান। কি কারণে আমি তার ব্লগে ব্লকড তা আমি অবগত নই, হতে পারে আমাকে তার পোষ্টে মাইনাসদাতা ভেবে আমাকে ব্লকড করেছেন। কিন্তু এ ব্যাপার নিয়েও কখনো মাথা ঘামাইনি। ব্লক করে রাখা তার ব্লগীয় অধিকার। কিন্তু গতকাল 'লেনিন' ভাইয়ের ব্লগে ভিজিট করেছিলাম। ভিজিট করার পর ঐ পেজটি বন্ধ করি নাই, কারণ ব্যাপারটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কিন্তু প্লাস বা মাইনাস রেটিং দেয়ার জন্য উপযোগী মনে হয় নাই। কিন্তু লেনিন ভাই আমাকে মাইনাসদাতা সন্দেহ পোষণ করেন উক্ত পোষ্টের কমেন্টে, যাই হোক অবশেষে ভুল বোঝাবুঝির অবসান হয়। কিন্তু আজ আবার পোয়েট ট্রি ব্লগে সাম্প্রতিক সময়ে যারা ব্লগ দেখেছেন সেই ব্লগারের তালিকা প্রকাশ করা হয়। তালিকায় আমার নামও শোভা পাচ্ছে আর মাইনাসদাতা সন্দেহের তালিকায় আমিও আছি পোষ্টদাতা তাই বোঝাচ্ছেন। কিন্তু এখনও আমি উক্ত পোষ্টে কোন রেটিং দিই নাই। তবুও বিব্রতকর একটা অবস্থার মুখোমুখি হতে হচ্ছে। এরকম বিব্রতকর অবস্থায় কি করা উচিত তা ভেবে পেলাম না। তবে এসব মাইনাসে ভীত নিকের প্রতি আবেদন, আপনারা যদি মাইনাসে ভয়ই পান তবে পোষ্টে ট্যাগ লাগিয়ে দিবেন প্লিজ। যে ট্যাগ দেখে আমরা অন্তত সাবধানে আপনাদের পোষ্টে প্রবেশ করব। আপনারা জনপ্রিয় নিক হলে দরকার হলে সাইন আউট করে আপনাদের ব্লগ পড়ব। তবুও সন্দেহের তালিকায় নাম রেখে বিব্রত করবেন না। কারণ আপনি আমার প্রতি সন্দেহ প্রকাশ করলে তা অন্য ব্লগারদের আমার সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টিতে প্রভাবিত করবে।
আমি অনেক জুনিয়র নিক। অনেক কথা বলে ফেললাম। হয়ত নিজের চাইতে অনেক বড় কথা বলে ফেলেছি, ভুল হয়ে থাকলে মাফ করে দেবেন। আর আমার ভুলের গঠনমূলক সমালোচনা কামনা করি, যেন ভবিষ্যতে নিজেকে শুধরে নিতে পারি।
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×