চিলে কোঠায় শেষ বিকেলের আলোয়
একটি কিশোর ছেলে
শুন্যতায় একাকার হয়ে যেতে চায়
কষ্ট গুলোকে মেসাতে চায় অন্ধকারে
অথবা বসে থাকে আলোর আশায়
দূর দিগন্তে অস্তমান সূর্য
কষ্টের রং ধারন করে ,
বেদনার নীল আকাশের বুকে
হয়তো তা বেলা ফুরোবার অভীমানে
তারপর অন্ধকার !
কিশোর উদাস মনে-
তাকিয়ে থাকে শুন্যে
যেখানে একরাশ জমাট বাঁধা অন্ধকার
নিরবে ভেবে যায় ,
হঠাত্ চিত্কার করে বলে
আমি আলো চাই !
আমাকে আলে দাও !
নিভিয়ে দাও আঁধার প্রদ্বীপ !
তারপর আবার নীরবতা
চোখের বৃষ্টিতে ভীজে যায়-
তার লাল শার্ট
রাতের গভীরতায় সব স্তব্ধ
বিরহের সুরে ঢেকে ওঠে
কিশোর মত নিশাচর কোনো পাখি
যেন তার চোখেও এসেছে বর্ষা
রাতের আঁধার কেটে-
পূর্ব দিগন্তে সূর্য ওঠে
চারদিক ভেসে যায় আলোর বন্যায়
শুরু হয় নতুন একটা দিন
আর এই নতুন দিনেই আশা বাঁধে
নতুন করে বাঁচার
.
.
ক্লাস সিক্স এ থাকতে লেখা একটা অ-কবিতা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


