প্রতীক্ষা কোন এক স্নাত সন্ধ্যার,
চুপটি করে লুকিয়ে দুটি চোখ বুজবার,
যত সব মায়া-বন্ধন আর বন্ধুত্ব,
সব করে একাকী, সব মুছে ফেলবার,
অপেক্ষা এক ভেজা বর্ষার ।
দমিত সব কষ্ট আর চাপা পড়া হাহাকার,
ফেলে সব পিছু দু পা বাড়াবার,
ইচ্ছে শুধু অসীমের তরে বহুপথ দূরে,
নির্জনে কোন অদূরের গহীনে হারাবার,
অপেক্ষা এক ভেজা বর্ষার ।
প্রতীক্ষা স্ফুটিত কোন প্রভাতের ফুল অথবা শুভ্র
শুন্যতার,
ছেলে খেলার চরুই-ভাতি আর তোমার ফিরে চাইবার,
হিমেল বাতাসের সেই হাত ধরে হাঁটা,
বৃষ্টি মায়া গান, নিস্তব্ধ আজ হতাশার,
অপেক্ষা এক ভেজা বর্ষার ।
সুরগুলো সব একাকিত্ত আর নীরব কান্নার,
জীবনের মিছে পিছুটান বৃথার বেঁচে থাকবার,
ডানা ভাঙ্গা পাখিটির রূপে বিশালের বুকে,
পাখা মেলে, কোন অজানায় উড়বার,
অপেক্ষা এক ভেজা বর্ষার ।
প্রতীক্ষা কোন সমাপ্তির কোন শেষ সীমানার,
আবদ্ধ যত অশ্রু আর বিষাদ লুকাবার,
অগোচরেই থেকে অপ্রাপ্তির মৃদু হেসে,
কোন অন্তর্ধান, নিঃশেষ এই ভালবাসার,
অপেক্ষা এক ভেজা বর্ষার. . . . !
╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬╬
২৭-০২-২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


