somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

মানুষ বা প্রানী জগতের কোন খাবারেই ভেজাল চলতে পারে না, হতে পারে না।

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকদিন আগে এক বোন ফেসবুকের মেসেজে আমাকে জিজ্ঞেস করলেন, ভাইয়া আপনার অনেক রেসিপিতে এখন আর টমেটো দেখা যায় না, আপনি কি টমেটো খান না। বোনটার উত্তর কি দেবো ভাবছিলাম।

হ্যাঁ, আমি আসলে এখন অনেক কিছুর মত বাজার থেকে টমেটো আর কিনিই না! টমেটো যে খাই না তা নয়, আমি টেমেটো কিনিনা শুধু মাত্র ভেজালের কারনে। জেনে শুনে আর কত ভেজাল খাব। ঢাকার বাজারে পাওয়া প্রায় সকল টেমেটোই এখন কেমিক্যাল স্প্রে করা, টমেটো দেখলেই চেনা যায়। অথচ বিক্রি হচ্ছেই। টেমেটোর কথা কি বলব, এখন শীত কাল, শীতের প্রায় সব্জিই বাজারে আছে অথচ খবর নিয়ে জেনেছি, তেমন কিছুই আমাদের জন্য নিরাপদ নয়। প্রায় সব সব্জিই ভেজালে ভরা। আমি ভেজাল নিয়ে লিখেই যাচ্ছি।

এটা কেমন কথা, দেশে সরকার থাকতে, সরকারের নানান বাহিনী থাকতে এখনো দেশে ভেজাল খাবার বিক্রি হয়। মানুষ বা প্রানী জগতের কোন খাবারেই ভেজাল চলতে পারে না, হতে পারে না। মাঝে মাঝে খাদ্যে ভেজাল দেখে মনে হয়, এই সরকারকে অভিশাপ দেই। কারন তারা চাইলে কি না হয়/হচ্ছে। কেন তারা ভেজাল নিয়ে ভাববে না, কেন তারা সাধারণ মানুষের জীবন নিয়ে ভাববে না। আমি মনে করি, সরকার চাইলে খাদ্যে ভেজাল দূর করা মাত্র কয়েক দিনের ব্যাপার।

দুই দিনের দুনিয়া। সবাইকেই একদিন মরতে হবে। কথা হচ্ছে এই মৃত্যু কেন স্বাভাবিক এবং সুন্দর ভাবে হবে না। সর্বোচ সময় কেন মানুষ বাঁচবে না, এটা তো একটা স্বাভাবিক অধিকার। ভেজাল খেয়ে কেন অকালে মানুষ মারা যাবে। আমরা সাধারণ মানুষ কেন ভেজালকারীদের কাছে পরাজিত হব। এই দেশে কতজন মানুষ ভেজালকারী? এই সামান্য কয়েকজন মানুষকে কি সরকার নিয়ন্ত্রন করবে না। গোটাজাতিকে যারা বিপদের মুখে ঠেলে দিচ্ছে, পরবর্তি জেনারেশনকে যারা পঙ্গু করে দিচ্ছে তাদের কি কোন বিচার হবে না। তারা কি আমাদের বুকের উপর দিয়ে গাড়ী চালিয়েই যাবে!

আমি যেখানে পারছি, আমার শক্তি দিয়ে খাদ্যে ভেজালের বিরুদ্ধে বলেই যাচ্ছি এবং ভেজাল বন্ধ না হওয়া পর্যন্ত বলেই যাব। আমার পছন্দের সরকার সেই হবে, যেদিন দেখবো বাংলাদেশের খাদ্যে আর কোন ভেজাল নাই এবং সে সরকার এটা করে দেখাবে। মানুষ নির্ভয়ে ভেজাল মুক্ত খাবার বাজারে পাবে।

ফেবুতে আমি বলেই যাচ্ছি, আশা করি আমার প্রিয় রেসিপি পাঠক/পাঠিকা ভাই বোন বন্ধু, আপনারা আমার সাথে থাকবেন। অন্তত ভেজালকারী এবং ভেজাল রক্ষা কারী সরকারকেও ঘৃনা করুন, যতক্ষন না তারা আমাদের জন্য এই সাধারণ কাজটা করে দিবে।

'An apple a day' বারাক ওবামারা যখন এই ধরনের প্রোগ্রাম বা চিন্তা করেন তখন আমাদের প্রধানমন্ত্রী কি খাদ্যে ভেজাল রোধের কথাও চিন্তা করবেন না! সাধারণ মানুষের জন্য তিনি কি কতিপয় ভেজালকারীদের হুমকি দিতে পারেন না, যেমনটা তিনি বিরোধীদলকে দিয়ে থাকেন! তিনি কি কঠোর ভাষায় বলতে পারেন না, কাল সকাল থেকে বাজারে কোন খাদ্যে ভেজাল মেনে নেয়া হবে না! ভেজালকারী পেলেই ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হবে! প্লিজ, মাননীয় প্রধানমন্ত্রী, একবার বলেই দেখুন না! নুতবা ভেজাল খেয়ে যারা কষ্ট পেয়ে মারা যাচ্ছে, যেসব পরিবার নিঃস্ব হচ্ছে, তাদের জন্য আপনিও একাল/পরকাল দুইকালেই দায়ী থাকবেন।


ভেজাল (বিষ) মুক্ত খাবার চাই।
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×