somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

মানুষ বুঝে না, তা নয়, অনেক সময় দেখে ও বুঝেও কিছু বলে না কারন সে নিজকে প্রকাশ্য করতে চায় না!

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন লোক নিয়ে আমার খুব ইচ্ছা হয় যে, উনাকে নিয়ে কিছু লিখি, এক সময়ে উনাকে আমার কাছে সেরা তথ্য প্রযুক্তি মেধাবী বলে মনে হত কিন্তু এখন উনাকে একজন সেরা তোষামেদকারী এবং অর্থউপার্জন চেষ্টাকারী বলেই মনে হয়, যদিও প্রকাশ্য এই সাফল্য নেই (এখনো ভিখারির অবস্থাই মনে হয়) তবুও উনার এই চেষ্টা আমাকে ব্যথিত করে, মনে হয় টাকার জন্য এমন করে মাথা বিক্রি করার চেষ্টা না করলেই কি চলে না, সারা জীবন তো অর্থ উপার্জনের পিছনেই ঘুরলেন, এখন না হয় একটু অবসর নিন এবং সত্য কথা গুলো প্রকাশ করুন, কারন বাংলাদেশের তথ্য প্রযুক্তিতে কার কার ভুলে আমরা ভুগেছি, কি কি ভুল আমাদের হয়েছে, তা নিশ্চয় আপনার চেয়ে আর কে বেশী জানে! তথ্য প্রযুক্তিতে কাদের বা কার ভুলে আমরা পিছিয়ে পড়েছি বা এখনো আমাদের ভুল গুলো কোথায় সেটা আপনি নিশ্চয় বেশ ভাল জানেন।

যাই হোক, আবার এই ভয় পাই যে, এই লেখা নিয়ে তিনি আমাকে বিরাট গ্যাড়াকলেও ফেলে দিতে পারেন, তথ্য প্রযুক্তি আইনে মামলাও করে ফেলতে পারেন! সরকার বা ইন্ডিয়ার বিরুদ্ধে লিখতেও এত ভয় হয় না কারন সরকার বা ইন্ডিয়া থেকে কিছু ছাড় পেলেও পেতে পারি কিন্তু কেন যেন মনে হয় এই লোক থেকে সেই ছাড় পাবো না, কারন তাকে খুব ঠান্ডা মাথার চিকন ব্যক্তি বলেই মনে হয়!

তিনি সরকারের কোন উপদেশটা, মন্ত্রী, এম্পি বা সরকারের চাকুরে নন তবে আমি উনার গতিবিধির উপর সেই ১৯৯০ সাল থেকে নজর রাখছি, তিনি সেই সময় থেকে প্রায় প্রতিটা সরকারের সাথে খুব সুক্ষ সম্পর্ক রেখে চলেছেন। তবে এখন কিছুটা প্রকাশ্য, হয়ত তিনি ভাবছেন, এই শেষ বেলায় যদি কিছু আরো অর্থ কামিয়ে নেয়া যায়! তার এই এখনকার প্রকাশ্য রূপটা বেশ ব্যথিত করে আমাকে, তবে এই সরকার তাকে কম সুযোগ (আর্থিক বা যে কোন লাইসেন্স) দেয় নাই কিন্তু তিনি সেই সব সুযোগ তেমন কাজে লাগাতে পারছেন বলে এখনো দৃশ্যমান হয় নাই। তবে এখন তিনি একটা প্রকাশ্য চেষ্টা করে যাচ্ছেন, সফল হবেন বলে মনে হয় না। তার এই চেষ্টা গুলোতে কোথায় গলদ তা আমি সাধারন ব্যক্তি হিসাবেও বুঝতে পারি, তিনি কেন এই সুযোগ গুলো কাজে লাগিয়ে বিরাট আর্থিক লাভবান হতে পারছেন না, তাও আমি বুঝি।

বিধাতা মুলত মানুষ নানান কিসিমের তৈরী করেন, সব গুণ সবার থাকে না। এই ধরেন কেহ পড়াশুনা না করেও বিশ্ববিদ্যালয়ের মত বড় শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগটা নিয়ে ফেলেন এবং সফল হয়ে পড়েন, আবার কেহ শিক্ষার সব স্তর পার করেও সাধারন স্কুলের শিক্ষকও হতে পারেন না! অর্থ উপার্জন তেমন একটা ব্যাপার, পাশাপাশি ভাগ্যে বিধাতার লেখা থাকতে হয়। শত কিছু বেঁটে খাইয়ে দিলেও অর্থ আসে না আবার সামান্য বুদ্ধিতেই বিরাট সাফল্য এসে পড়ে! অর্থ উপার্জনের শুরুটা নিজকে দিয়ে হলেও পরে বড় বড় চাকর (চাকুরীজীবিরা মাইন্ড খাইয়েন না, সব কপালের লিখন, আপনাদের অনেকেও কম পথ পাড়ি দেন নাই, অনেকে সফল হয়েছেন) বেশী বেশী বেতনে রাখতে হয়, যারা পরের সাফল্য গুলো নিয়ে আসে, এই পথে ইনভেস্টমেন্ট বা কার্পন্য করলে চলে না, নিজের বুদ্ধির পাশাপাশি টাকা দিয়ে চাকর কিনে তার বুদ্ধিকেও জোড়া লাগাতে হয়! এই বিষয়ে আপনারা বাংলাদেশের বড় বড় গ্রুপ অফ কোম্পানীর চেহারা গুলো দেখে নিতে পারেন এবং নিশ্চয় কে কিভাবে এত অর্থ উপার্জন করলো তাও জেনে নিতে পারেন, কারন এই সব আমাদের চোখের সামনেই হয়েছে, এবং এই সব গত ৩০/৩৫ বছরের হিসাব মাত্র! যারা অন্তত নিয়মিত পত্র পত্রিকা পড়েছেন পাশাপাশি অনলাইনে থেকেছেন, তাদের কাছে অজানা থাকার কথা নয়!

যাই হোক, একজন ক্ষুদ্র বা সাধারন এই দেশের মানুষ হিসাবে এই লোককে দেখে বার বার হাসি এসে যায়! আমি জানি আপনারা যারা আমার সমবয়সি বা ৫০ উর্ধ এবং বাংলাদেশের প্রযুক্তির সাথে শুরু থেকে সম্পর্ক রেখেছেন, তারা নিশ্চয় অনুমান করতে পারছেন এবং করাও উচিত বটে, কারন তার এই চেষ্টার দৃশ্যপট কখনো কখনো প্রকাশ্য হয়েছে এবং নিশ্চয় আপনাদের মনেও এই প্রশ্ন এসেছে!

আরো বলে ফেলি, আমি উনার নাম নিচ্ছি না এবং মজার বিষয় তিনি আমার অনলাইন ফেন্ড বটেও, এই লিখা উনার চোখে পড়লেও পড়তে পারে! যাই হোক, তিনি উনার মতেই বা পথেই চলবেন, আমার এতে কিছু আসে যায় না! তবে এই লেখাটা লিখছি শুধু আমার নিজের মনের কথা আপনাদের জানাতে। আমার খুব দুঃখ হয়, যারা বিদ্যা বুদ্ধিতে এই দেশের মানুষের মাথার মনি বা তাজ হতে পারতেন বা যাদের সত্য উচ্চারনে এই জাতি কিছুটা হলেও সত্য পথে চলতে পারত, তাদের এই অধপতন আমাকে ব্যথিত করে এবং সেই জন্যই এই লেখা!
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×