somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

আজ আমার বিয়ে করার ২৬ বছর পূর্ন হল!

১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আমার বিয়ে করার ২৬ বছর পূর্ন হল, ২৭ বছরে পড়লাম! দুই সন্তান ও স্ত্রী নিয়ে এত বছর বলা চলে সুখেই কেটে গেল, মাঝে মাঝে তার ছিঁড়ে যাবার মত অবস্থা হলেও আবার সামলে নিয়ে এগিয়েছি। বিধাতার কাছে শোকরিয়া জানাতে হয় যে, তিনি এতদিন পার করার যোগ্যতা দিয়েছেন এবং পেরেছি, এটা অনেক দীর্ঘ সময় বটে!

যাই হোক, ইনবক্সে বছর দুয়েক আগের বিবাহিত এক ছোট ভাই বন্ধু কিছুক্ষন আগে জানতে চাইলেন, আপনার অভিজ্ঞতা থেকে বলুন, স্ত্রীর সাংসারিক চরিত্র/অবস্থা বুঝা যায় কিভাবে? মাথায় অনেক পয়েন্ট এল, কোনটা আগে লিখি, কোনটা পরে? চেষ্টা করি! আসুন!

প্রথম পয়েন্ট হল, বাসায় বাজার না করে দুই/চার দিন চুপচাপে থাকুন এবং অবস্থা দেখুন। এই পর্যায়ে তিনি কি কি করেন, তাতেই উনার সংসার প্রেম বুঝা যাবে! মারাত্বক দুব্যবহার, মুখ কালো করা সহ এত দিনের অতীত ভুলে নোংরা কথা শুনানোর স্ত্রীর অভাব নেই এই বাংলাদেশে! ভালবাসার স্ত্রীরা এই সময়ে আরো হাসবে, বিশ্বাস করবে, রাতে জড়িয়ে ধরবে এবং নিজের জমানো টাকা থেকে বাজার করে দুই চারদিন কেন, প্রয়োজনে দশ দিন চালিয়ে দিবে! জাস্ট বাজার না করতে পারলে তিনি কি আচরণ করেন তাতেই সব পরিস্কার বুঝা যাবে!
স্বামীরা স্ত্রীদের কাছে মুলত কি চায়? জ্বি, স্বামীরা তো বলা চলে সারা দুনিয়াই স্ত্রীর কাছে চায় - এটা স্ত্রীদের কমন ডায়ালগ, সারা বিশ্বে! আসলে তা নয়, একেক পুরুষের একেক চাওয়া। রাতের আরাম প্রায় সব পুরুষের অন্যতম চাওয়া! তবে যে আচরনে পুরুষ বেশী কষ্ট পায়, তা হচ্ছে স্ত্রীদের মুখের কটু কথা, ঝাপটা দিয়ে কথা বলা!

আমার অভিজ্ঞতা বা আশে পাশের দেখায় যা দেখি তা হচ্ছে, স্ত্রীরা স্বামীর সাথে খারাপ আচরণ কটু কথা বলে বেশ বাহাদুরি দেখাতে চায় (এটা আবার আত্মীয় পাড়া প্রতিবেশীদের সাথে নয়, প্রতিবেশীরা ভাবতেও পারে না, আপনি বললে তারাও বিশ্বাস করবে না, তারা আবার আপনাকেই দোষী বানাবে), কিন্তু এতে তিনি যে ধীরে ধীরে ঘৃণা কুড়িয়ে সব হারাচ্ছেন তা বুঝতে পারেন না, ভালবাসা ঘৃণা হয়ে যায় এক সময়ে। আর এই কারনে দেখবেন বেশ সুন্দরী, যার পুজা করা উচিত, নাটক সিনেমার নায়কা বটে, অথচ স্বামী পুঁছেও দেখে না! নিঃসন্দেহে স্ত্রী চরিত্রের এটা বিশ্রী বাহাদুরী!

স্বামীরা স্ত্রীদের যে বিষয় গুলো চরম ভালবাসে, তা হচ্ছে স্ত্রীর সময়জ্ঞান (এটার কারনে একজন স্বামী ভাল করে আবার অসন্তুষ্টে সব হারিয়ে ফেলে), ভাল ব্যবহার (মানসিক শান্তি, ব্যবহার ভাল হলে বন্ধু মনে করে), পরিচ্ছন্ন চরিত্র (এটা খারাপ হলে আর সংসার টিকেই না)।
আমাকে মোটামুটি একজন সংসার বিশারদ বলতে পারেন, এই জগত সংসারের এত অভিজ্ঞতা আমার দেখা হয়েছে যে, খুব কদাচিত দুই একটা হয়ত বাকী আছে!

সর্বশেষ, পুরুষ সংসারের মুল যোগান দাতা (আর এই কাজের স্বীকৃতিও পাওয়া যায় না), এই যোগানে আপনি ফেইল করলে, আর যাই হোক সংসার হবে না! সংসারে অর্থের খুব জরুরী প্রয়োজন, আপনার যদি অর্থ উপার্জনের আগ্রহ বা চান্স বা ইচ্ছা না থাকে, তবে বিবাহের দরকার নেই!

সর্বশেষ, স্ত্রীকে চতুমূর্খি খুশি রাখা শয়তানের পক্ষেও সম্ভব নয়! ভাজে ভাজে চলে পরপারে চলে যাবার ইচ্ছাই যথেষ্ট! আমিও সেই ভাজে আছি, এভাবে বছরের পর বছর পার হচ্ছে!


(সংক্ষিপ্ত, ২০২৩ সালের লেখা ঈষৎ পরিবর্তিত, ছবি ২০০৭ সালের)
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০২
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

×