somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

আন্দোলনে নিহত আহতদের সবার আগে রাখুন, তাদের পরিবারকে নিশ্চিত করুন!

১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু ভালবাসা, দেনা পাওনা একদম জায়গাতেই লিখিত পড়িতভাবে দিয়ে দিতে হয়, এটাই নিয়ম, দেরী হলেই তাতে ভেজাল প্রবেশ করে! শেখ হাসিনার পলায়নের পরে প্রফেসর ইউনুস সাহেব সরকার গঠনের পরেই আমরা অনেকেই বলেছিলাম, যারা এই বিজয় অর্জনে প্রাণ দিয়েছে, আহত হয়েছে কিংবা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের লিষ্ট করে একদম সেই সময়েই সেই পরিবার গুলোর কাছে আর্থিক সাহায্য এবং সার্টিফিকেট/চিনিহত পত্র দিয়ে দিতে, আহতদের জন্য একদম ডেডিকেটড হাসপাতাল করে দিত্‌ যাতে আর একটা প্রাণও না হারায়।

খুব দুখের সাথে দেখলাম, এই ব্যাপারে সরকার প্রধান সহ সবাই কেমন যেন উদাসীন। অনেক বলার পরে, অনেক কথা উঠার পরে দেখলাম স্বাস্থ্য মন্ত্রনালয়ে একটা সরকারী লিষ্ট অনলাইন করেছে যারা নিহত হয়েছে, পত্রিকা বা অন্যান্ন সোর্স থেকে, তবে এতে সেই পরিবার গুলোর যোগাযোগ করেছে কি না, তার আর ফলোআপ দেখি নাই। তারা কোন সেবা, পুরুস্কার পেল এখনো জানি না।

সরকারের এই বিষয়ে দেরী করা মোটেই উচিত হয় নাই। দেশ এত দরিদ্র হয় নাই যে, এই পরিবার গুলোকে অন্তত ৪/৫ লক্ষ করে টাকা দিতে পারবে না, যে কোন ফান্ড থেকে এই কয়েক কোটি টাকা বের করাই যেত। এই হাজার খানেক পরিবারকে একদম ডেকে এনে প্রচার করেই টাকা গুলো দেয়া যেত, আমরা এখন বুক ফুলিয়ে সেই পরিবার গুলোকে বলতে পারতাম, আপনারা অন্তত কিছুটা নিশ্চিন্ত থাকুন, আমরা আছি, যারা প্রান দিয়েছে তারা আমার ভাই বোন! আবার আহতদেরও চিকিৎসা ব্যায় বা পরিবারের কাছেও এমন সন্মানী দেয়াই যেত! বিচ্ছিন্ন সামান্য কিছু কাজ হয়েছে, তা যথেষ্ট নয় বলেই মনে হয়। প্রতিদিন কোন না কোন পত্রিকাতে কারো না কারো দুঃখ বের হয়েই আসছে!

সরকারের বেশ কয়েকটা ভুলের মধ্যে আমি মনে করি এই কাজ না করাও বিরাট ভুল। যাদের প্রাণের বা অংগহানীর বিনিময়ে এই স্বাধীনতা বা স্বৈরাচার পতন তাদের আমাদের সব সময়েই মাথায় তুলে রাখতে হবেই। এই একই ভুল হয়েছে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেও, আমরা সেই সময়েও একটা নির্ভুল মুক্তিযোদ্ধাদের তালিকা করি নাই, এর ফলাফল আমরা হাতে নাতে পেয়েছি, আমরা পেয়েছি ভুয়াদের যারা কুবুদ্ধি করে আমজনতার হক চিনিয়ে নিয়েছে, অর্থ নিয়েছে, চাকুরী নিয়েছে, পোষ্ট পদবী নিয়েছে, চেতনার নামে দেশকে নিঃস্ব করেছে!

আমি মনে করি, এখনো সময় শেষ হয়ে যায় নাই, এখনো সরকার একদিনও দেরী না করে তাদের সন্মান ও আর্থিক সাহায্য করুক। নিহত আহতদের পরিবার যেন বলতে না পারে, আমার সন্তানের অভাবে আমরা কষ্ট পাচ্ছি! আমাদের বিবেক জাগ্রত করা উচিত। সরকারের যারা নীতি নির্ধারনে আছেন, আপনারা সতর্ক হউক, এই কাজ আগেই সেরে ফেলুন, এখনো সামান্য সময় আছে। যাদের রক্তের বিনিময়ে আপনাদের আজকের এই আসন, তাদের ভালবাসা দিন, তাদের খুশি রাখুন।

সরকারের কেহ না কেন নিশ্চয় আমার এই লেখা পড়ছেন বলে মনে করি, বিষয়টা জরুরী। আমরা স্বৈরাচার তাড়িয়েছি একটা সুশাসন সুবিবেচনায় পরিচালিত দেশের জন্য। আমরা চাই সাধারন মানুষের মনে যেন আর ক্ষোভ না আসে যে, যাদের তাড়িয়েছি আমরা তাদের চেয়েও খারাপ সরকার পেয়েছি।

সত্য সত্যই, যে কাজ আগে করার তা আগেই করুন, সময় গেলে সাধন হবে না!

ব্লগে লিখিত, মালিবাগ, ১৪/১১/২০২৪ইং
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৫৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

×