শাহবাগের আন্দোলন
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রথমত আমি একটি ব্যাপার পরিষ্কার করে নেই। আমি জামাত এর নীতি বিরোধী এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সোচ্চার। নিজেও শাহাবাগে গিয়ে আন্দোলনে ছিলাম। এবং সেই সাথে সাইদির শাস্তিতে সবাইকে মিষ্টির শুভেচ্ছা।
কিন্তু একটি ব্যাপার দেখে আমার সত্যি খুব খারাপ লাগল। ছোট ছোট বাচ্চাদের দিয়ে বলানো হচ্ছে ফাঁসি চাই ফাঁসি চাই। আমার child psychology নিয়ে যতটুকু ধারনা আছে এতে করে বাচ্চাদের সুষ্ঠু মানবিক বিকাশ হয়না। আপনারা আমরা যারা ইংরেজি চলচিত্র দেখি তারা হয়ত দেখে থাকবেন বাচ্চাদের সামনে বাবা-মা কখনও খারাপ ভাষায় কথাও বলে না। তাই সবাইকে অনুরোধ করছি শিশু বাচ্চাদের কে শাহবাগে না নিয়ে যাওয়াটাই ভাল। চিন্তা করে দেখুন "শিবির ধর জবাই কর" অথবা "ফাঁসি ফাঁসি ফাঁসি চাই" এই কথাগুলো তাদের মনে কেমন বিরুপ প্রতিক্রিয়া ফেলতে পারে। আশা করি আপানারা সবাই আমার সাথে একমত হবেন। কেউ যদি পারেন দয়া করে বেপারটা যথাযথ বাক্তিবর্গের কাছে পৌঁছে দিবেন।
সবশেষে আমি সবাইকে আহবান করবো শিবির এর হামলায় আমার আপনার কোন ভাই/বোন আহত হলে দয়া করে এগিয়ে আসবেন, কারন ভয়কে জয় করে মানুষের সাহায্যে এগিয়ে আশার মধ্যেই আছে মনুষ্যত্ব।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন