চল আজ চলে যাই দুজনে দূর সীমানায়
ভেঙ্গে দেই বন্ধন সব, মুছে ফেলে সভ্ভতার খোলস
হয়ে যাই চল আবার আদিম
চলেযাই চল হিমালয়ের গুহায়
তোমার তপ্ত নিশাস আর আমার আদিমতা
মিলে মিশে হোক একাকার
তৃষিত যৌবনে নিয়ে আসি কালবৈশাখি ঝর
মাতাল বাতাস হয়ে উড়িয়ে দেই তোমার সমস্ত লজ্জা
এস আজ হয়ে যাই নির্লজ্জ দুজন
ভেসে যাই অনন্তের অসীম সীমানায়।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




