
সবাইকে ঈদ মোবারক
ঈদের মহিমা
দ্যাখো ঈদের খুশিতে আজ ভাসে চারিদিক
চাঁদের রাতে সবুজ বাংলায় মন ঝিকিমিক,
সিয়াম সাধনায় অনুশীলন করে সংযম
মনের কালিমা হটায়ে হয়ে পরিশুদ্ধ মরম৷
সবার মাঝে বেটে নিই চলো ঈদের খুশি
মন ভুর্তিতে ভরে উঠবে জেনো আরো বেশি,
সবার মাঝেও আছে গরিব দু:খী দুস্থ তারা
ভুলে যেওনাকো করতে আদায় তোমার ফিতরা৷
তোমার সঞ্চয়ের আড়াই ভাগ দাও যাকাত
বিধাতা তোমায় দান করবে নিশ্চিত জান্নাত,
খুশির এই দিনে পিতা মাতাকে সালাম করো
তারা গুরুজন জেনো এতে বিধাতার মন ভরো৷
ধোয়া জামা সুগন্ধি আতর মাখায়ে চলো ঈদগায়
নামাজ শেষে বুক মিলিয়ে কোলাকুলি ডান বায়,
ঈদের জামাতে ধনী গরিব মন্ত্রী কোটাল সমান
স্থায়ী হউক সমাজের স্তরে ঈদের মহিমা মহান৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

