আমার বিছানায়, পাখির পালক এসে
পড়ে কোথ্থেকে, হয়তো বাতাসে ভেসে
ভেসে-আমি তার ঘ্রাণ নেই|
উড়িয়ে দেই হৃদয়ে ঘাটে উল্লাসে-
জানি, এখনও সব যায়নি থাবার
নিচে রাক্ষসের, থেকে থেকে গেয়ে ওঠে
কোন মায়াকোকিলের কণ্ঠ, সুমধুর,আবার
শুরু করা যায় সব অনায়াসে|
এক্ষুনি জানি পুড়বে না ক্ষত হৃদয়ের
ইথিয়পিয়াতে আহত হয়ে পড়ে ছিল কিছুকাল,
মানি, পূর্ণিমা ঢেকে এগিয়ে আসছে অন্ধকার,
সতত! আকাল তার লোমশ হাত বাড়িয়ে দেয়, দাঁত দেখায়!
জানি, এখনও বিছানো কাঁটা পথে গোলাপের-নাবাল
জমিতে জায়গা নেই আর|
তবুও পাখির পালক একটা উড়ে আসে বিছানায়;
অনাহত ফুলের রেণু আজও মৌমাছির পাখায়-
করে আলাপন-এখনও ফিকে হয়নি সব আসবাব
পৃথিবীর| সন্ধ্যা এখনও বিধুর ভুলে সব হিসাব-
জানি, কাজল তার হারায়নি স্থান কোনদিন; মরুপথে
দেখি উদ্ধত বেদুঈন, পান করে অঁজলা ভরা জল!
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



