লাফ দেব কিনা ভাবছি!
বার বার উঁকি দিচ্ছি। কখন একটু দেখা পাবো?
মাঝে মাঝে উদয় হচ্ছে আবার অস্ত ও যাচ্ছে।
আজ অনেক দিন হল। ওঁকে কথা টা বলা হয়নি। বলবো বলবো করেও বলা হয়নি। একদিন চেষ্টা করেছিলাম। কিন্তু ওঁকে দেখে মনে হলো ও যেন আমাকে চেনেই না।
আজকাল ওঁর কথা খুব করে মনে পড়ে। এইতো আজ সকালেও স্বপ্নে ওঁকে দেখলাম। সেদিন কেন যে ওঁকে এতো ভাল লাগলো কে জানে? অনেক দিন তো দেখেছি। কিন্তু ওইদিন দেখাটা যেনো পরিবর্তিত হয়ে গেলো।
একটা উক্তি খুব মনে পড়ছে। "হিসাব করে ভালোবাসা হয় না। প্রেমেরই ফাঁদ পাতা ভুবনে, কে কোথায় ধরা পড়ে কে জানে......♥
-----আনিসুল হক "
তাহলে কি আমি প্রেমে পড়লাম!!!!!!!!!!!
মনে হয় তো না। তাহলে এরকম হচ্ছে কেন? সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে।
ছয় তালার ছাদে দাড়িয়ে দাড়িয়ে একথাই ভাবছিলাম। হঠাৎ চমকে উঠি। পিছনে দাঁড়িয়ে আমাকে দেখছে। ঠোঁটের কোণে মায়াবী সেই হাসি। যা আমাকে বারবার পাগল করেছে।
এরপর কি হলো জানিনা। লাফ দিলাম না। নেমে আসলাম। হয়তো ও কিছুই বলেনি। আমি হয়তো অনেক কিছুই ভেবে নিয়েছিলাম। হয়তো ভেবেছিলাম ও আমাকে শাসন করে গেল।আরও কতো কিছুই ভাবতাম আমার বন্ধুর ধাক্কা না পেলে।
কিন্তু কেন এমন হলো? ও কেনো এখন আমাকে আর পাত্তা দেয়না? ওর নিজের দাম সম্পর্কে হয়তো একটা ধারণা পেয়ে গেছে। তাই আমার মতো ছেলেকে কেন আর পাত্তা দেবে?
কিন্তু তুমি জাননা.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.
তোমাকে ভালোবেসেছিলাম আমি।
আমার সবটুকু নিঃশেষ করে।
আমার হৃদয়ের যত কান্না আছে তার বাঁধভাঙ্গা আওয়াজ দিয়ে।
তুমি নাহয় ভালো নাই বাসলে। একটি বার ও কি আমাকে হৃদয়ের কঠিন রাজ্যে ঠাঁয় দেয়েছিলে?
না।
তাহলে কেনো এই ছলনা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


