একসময় আমি নিজেকে খুব ভাবুক মনে করতাম।
কিন্তু আজকাল আর তা মনে হয় না।
তোমাকে আজকাল সত্যিই মনে পড়ে না।
যখন খুব একা থাকি তখন কিভাবে যেন চোখ বেয়ে দু ফোঁটা অশ্রু নেমে আসে।
সেদিনের রাতের কথা কি মনে আছে?
যেদিন তুমি চলে গিয়েছিলে না ফেরার দেশে।
স্মৃতি ঝাপসা হয়ে গেছে। অনেক কিছুই মনে নেই। শুধু মনে আছে তোমাকে খুব ভালবাসি। কত কিছু করেছি তোমার জন্য।
কিন্তু তুমি সব কিছু ছেড়ে চলে গেলে।
আমি আজও বিশ্বাস করতে পারি না যে তুমি নেই।
আমি প্রতি টা মুহূর্তে তোমাকে অনুভব করি।
তুমি আছ আমি হয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


