পারলাম না। হেরে গেলাম তোমার কাছে।
ভেবেছিলাম তোমাকে আমার নিজের চাইতেও বেশী ঘৃণা করব। কিন্তু পারলাম না।
আমি সেই তোমাকে ভালবাসি। যার জন্য রাতে আমি ঘুমাতে পারি না। একবার দেখার জন্য অস্থির হয়ে থাকি। সারাক্ষণ উঁকি দেই।যদি দেখা পায়! মাঝে মাঝে পাই। তখন হৃদয়ের ভিতর দিয়ে আনন্দের স্রোত বয়ে যায়। হ্যাঁ আমি তোমাকে ভালবাসি।
তোমাকে বলতে পারিনি। কারণ সে সুযোগ তুমি দাওনি কখনো। যখন বলতে চেয়েছি তখন ছুটে পালিয়ে গেছো। যেন আমি তোমাকে মেরে ফেলব অথবা আমি জিণ-ভূত-পেত্নী
যাদের দেখে ভয় পেয়ে পালিয়ে যেতে হবে।
তখন বুঝিনি। আজ বুঝলাম। অনেক চেষ্টা করেও যখন তোমাকে একটিবার বলার সুযোগ পাইনি তখন বুঝলাম আমকে দেখে তুমি পালিয়ে যাও ঘৃণায়। আমাকে তুমি ভয় পাওনা ঘৃণা করো। করো যত পার ঘৃণা করো।
আমি তোমাকে কতটুকু ভালবাসি সেতাতুমি হয়তো বুঝতে না পার । কিন্তু তোমার কি মনে পড়ে তোমাকে একবার দেখার জন্য একবার এ জানালা এর একবার অন্য জানালায় গিয়ে দাঁড়াতাম। সত্যি যখন তোমার কণ্ঠস্বর শুনতে পেতাম আমি শত চেষ্টা করেও নিজেকে ধরে রাখতে পারতাম না।
বারবার ছুটে গিয়েছি তোমাকে একটি বার দেখবো বলে, তুমি হয়তো কিছুই বোঝনি। হয়তো তোমার কাছে এটা ঘৃণার ব্যাপার ছিল।
কিন্তু আজও কি বোঝ না? মনে হয় না। কারণ কেন বুঝবে আমাকে? আমি তো তাকিয়ে দেখার মত সুন্দর কেউ না। তুমি আজ নিজের রূপের মূল্য বুঝতে পেরছ। আজ কেন আমকে দাম দেবে? আজ যে তোমার অনেক বেশী চাহিদা। অনেক মূল্যবান তুমি। কিন্তু আমি যে তোমার কাছে মূল্যহীন।
মাঝে মাঝে চিৎকার করে গান গাই। যদিও জানি আমার কণ্ঠের গান শুনে গরু-ছাগল-কুকুর ছাড়া কেউ আকৃষ্ট হবে না। এর আমি কাউকে আকৃষ্ট করতেও চাইনি। বিশ্বাস কর শুধু চাইতাম তুমি যেন শুনতে পাও আমার বুকের হাহাকার। আমার হৃদয়ের কান্না। কিন্তু সেদিন বুঝিনি। আজ বুঝেছি সেগুলো তোমার কাছে ছিল শুধু পাগলের অনর্থক চিৎকার।
তুমি হয়তো বিশ্বাস করবে না। আমিও বলছি না বিশ্বাস করতে। কিন্তু আল্লাহ জানেন যখন তুমি কথা বল যখন তুমি চিৎকার করো তখন সেটা আমার বুকে এসে বিঁধে যায়।
আমি তখন যন্ত্রণায় অস্থির হয়ে যাই। তোমাকে না দেখার, না পাওয়ার যন্ত্রণা। তাইতো বারবার উঁকি দেই। কিন্তু সেই উঁকি কেন দিতাম তুমি বুঝলে না।
জানিনা কোনদিন তোমাকে এই কথা গুলো বলা হবে কিনা। যদি কোনদিন পড় তাহলে শুধু জেনে রেখ আমি তোমাকে ভালবাসি।
সাতদিন ছিলে না। বেড়াতে গিয়েছিলে। প্রত্যেক দিন আমার কাছে এক একটা বছর মনে হতো। তোমাকে খুজতাম যেখানে সেখানে। প্রতিদিন হাজার বার উঁকি দিতাম চেনা সেই জানালা দিয়ে। বারবার নিচে যেতাম এর উপরে তাকিয়ে দেখতাম এসেছ কিনা? কিন্তু তুমি যখন আসলে তখন তুমি বোঝোনি আমার সে কটা দিন কিভাবে কেটেছে। কারণ তুমি তখন আমাকে দেখলে ঘৃণা করে দূরে সরে যেতে। কিভাবে বুঝবে আমার না বলা কথা?
প্রথম প্রথম ভাবতাম তুমি আমাকে ভালোবাসো। তোমার সাথে সবসময় চোখাচোখি হতো।
আমি ভাবতাম তুমিও হয়তো আমাকে দেখতে চাইতে। জানো, ভাবতাম তুমিও আমাকে দেখার জন্য ছটফট করতে। আজ জানি সেটা ছিল শুধু ছলনা। বাস্তবতা ছিল তুমি আমাকে বারবার ধোঁকা দিতে।
আমি তোমাকে ক্ষমা করব না কোনদিন। আমি আজ পাগলের মত তোমাকে ভালবাসি। তোমার জন্য রাতে ঠিকমত ঘুমাতে পারি না। কোনকিছুই ভালো লাগেনা। আর লেখাপড়া! কবেই ছেড়ে দিয়েছি!! সারাক্ষণ তোমার কথা মনে পড়ে জানো। শুধু তোমার কথা ভাবি আর চোখ বেয়ে শুধু অশ্রু ঝরে। কিন্তু আমি তোমাকে কোনদিনও ক্ষমা করব না কারণ তুমি আমাকে ধকা দিয়েছ। আমার সাথে আমার মন নিয়ে খেলা করেছ। আমার হৃদয়কে ভেঙে টুকরা টুকরা করেছ। হয়তো তুমি বলবে “ না কখনো না। আমি তো তোমাকে কোনদিন বলিনি যে আমি তোমাকে ভালোবাসি।” সত্যি কোনদিন বলনি। কিন্তু তোমার চোখের চাহনিতে আমি যেন দেখতাম তুমি আমাকে বলছ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু যখন বুঝলাম সব ছলনা তখন আমার হৃদয় ভেঙে গেছে। তুমি যখন আমার দিকে তাকিয়ে মুখ ভেংচি কাটতে তখন জানতাম না যে তুমি আমার মন নিয়ে খেলা করছ।
আর আজ যখন আমাকে ঘৃণা কর তখন বুঝলাম আমি ধোঁকা খেয়েছি।
হ্যাঁ। সত্যি আমি তোমাকে ক্ষমা করব না।
একটা কথা মনে রাখবে কাউকে কষ্ট দিয়ে পৃথিবী তে কেউ কোনদিন সুখী হতে পারেনি। আর তুমি..................
তুমিও কোনদিন সুখী হতে পারবে না।
যেদিন সন্ধ্যায় তোমাকে বললাম যে তোমাকে ঘৃণা করি তুমি হয়তো কোনদিন জানবে না সেদিন আমি সারারাত কেঁদেছি। সেদিন ভেবেছিলাম আর কখনো তোমাকে বিরক্ত করবো না, কোনদিন তোমার দিকে তাকাবো না। কিন্তু পারলাম না। আবার হেরে গেলাম তোমার কাছে।
কিন্তু আমি তোমাকে আমার নিজের চাইতেও বেশী ঘৃণা করি, কারণ তুমি অহংকারী। তুমি তোমার চেহারা , টাকা-ধন-সম্পদ এইসব নিয়ে অহংকারী। আমি তো তোমাদের একজন আশ্রিত ব্যাক্তি। আর আমার চুলদাড়ি দেখলে পাগলেও আমাকে পাগল বলবে। কিন্তু এর জন্য কে দায়ী সেটা আল্লাহই ভালো জানেন।
আমি এখনো আমার চেয়ে ভালোবাসি সেই তোমাকে যার ছিল না কোন অহংকার, রূপের দেমাগ। হয়তো ঘৃণা করি আজকের তুমি কে। কিন্তু সেই তুমি কে সারাজীবন ভালবাসবো।
যত দিন বাঁচবো ভালবেসে যাবো।
আমি জানি তুমি কখনো আমাকে ভালবাসনি আর কোনদিনও বাসবে না। তাতে কি? আমি তোমাকে ভালোবাসি এটাই যথেষ্ট।
হয়তো সারাজীবন অপেক্ষায় থাকবো সেই তার আশায়............
হয়তো দুহাত বাড়িয়ে থাকবো দাঁড়িয়ে তোমারই অপেক্ষায়...............
অনেক কথা ছিল বলার। বলতে দিলে না ।
হয়তো বলা হবে না কোনদিন.........
হয়তো শুনবেও না কোনদিন............
যদি অন্তত একটি বার বলার সুযোগ দিতে তাহলে বলতাম
আমি তোমাকে ভালোবাসি…………….

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


