somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের শ্রেষ্ঠ ভাগ্যবান মানুষেরা - পর্ব ৩

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


William "Bud" Post পৃথিবীর একজন শ্রেষ্ঠ ভাগ্যবান মানুষ কিন্তু হাতেগোনা যে কয়েকজন এইরকম ভাগ্যবান মানুষ আলোচিত হয়েছেন তিনি তাদের মধ্যে একজন। তিনি শ্রেষ্ঠ অসুখী ভাগ্যবান হিসাবেও বহুল পরিচিত হন। তিনি জ্যাকপটে ১৬.২ মিলিওন ডলার লটারি জয়ী হন ১৯৮৮ সালে।

১৯৩৯ সালে পেনিসিল্ভিনিয়াতে জন্ম নেওয়া William "Bud" Post গরীব পরিবারে জন্মগ্রহন করেন। ৫ বছর পরে তার মা মারা গেলে তার বাবা তাকে এতিমখানায় রেখে যান। কর্মজীবনে তিনি রেস্টুরেন্ট এর সামনে দাঁড়িয়ে খদ্দের ডাকার কাজ, দিনমজুরী সবকিছুই করেছেন। নিজের একটি পুরনো হাতের আঙটি ৪০ ডলারে বন্ধক রেখে তিনি কয়েকটি লটারির টিকিট কেনেন ১৯৮৮ সালের কোন একদিন, সেই লটারিগুলোর একটিতেই জিতে নেন ১৬.২ মিলিয়ন ডলার।

২০০৬ সালে তিনি বলেন, “সবাই লটারি পাওয়ার আনন্দটাকে দেখে কিন্তু পাওয়ার পরের আতংক দেখে না। আমার মনে হয়ে এরকম যদি কখনও না হত তাহলে ভাল হত। এটা একটা বড় দুঃস্বপ্ন। এই লটারি ছিল আমার জন্য অভিশাপ।” কারন লটারি জেতার পরে তার বান্ধবী তার বিরুদ্ধে কেস করেন এই বলে যে এই লটারির ভাগিদার তিনিও। তার আপন ভাই একজন খুনী ভাড়া করে তাকে হত্যা করার জন্য। অন্যান্য ভাইবোনেরা তাকে দিয়ে জোর করে একটি গাড়ির ব্যবসায় নামায় এবং একটি বিলাস বহুল রেস্তোরা খোলায়। যেখান থেকে তিনি কোন আর্থিক সুবিধা পাননি বরঞ্চ তার ভাইবোনের সাথে তার সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যায়। তিনি জেলও খেটেছেন, কারন তিনি তার ৬ষ্ঠ স্ত্রীর মাথার উপর দিয়ে রাগ বশত গুলি ছোড়েন । লটারি জেতার ৫ বছর পর, ২০০৫ সালে তার কাছে মাত্র ৩ লক্ষ ডলার থাকে। ২০০৭ সালে তিনি ব্যাংক থেকে ১ মিলিওন ডলার ঋণ নেন তার ব্যবসার জন্য কিন্তু সেখানেও তিনি অসফল হন। ২০০৭ সালে তিনি নিজেকে দেউলিয়া ঘোষনা করেন এবং ফুড স্টাম্পের জন্য আবেদন করেন। এই একই বছরে ১৫ জানুয়ারী ৬৬ বছর বয়সে শ্বাসকষ্টে ভুগে একপ্রকার বিনা চিকিৎসায় মারাযান। মারা যাবার আগে চরম(!!) ভাগ্যবান এই মানুষটি তার ৭ নম্বর স্ত্রী :-/ এবং কমপক্ষে ৯ জন সন্তান রেখে যান।

বিশ্বের শ্রেষ্ঠ ভাগ্যবান মানুষেরা - পর্ব ২

বিশ্বের শ্রেষ্ঠ ভাগ্যবান মানুষেরা - পর্ব ১

তথ্যসূত্রঃ ইন্টারনেট

(চলবে)
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×