এখানে 'পুরুষ' শোষিত সামন্তবাদী , 'নারীত্ব' ক্লেশ
হাসপাতালের বারান্দায় আলু থালু , উলঙ্গ মায়ের লাশ
আমরা তবু বোরখায় ঢাকি ধর্ষিতার বিচারের আশ্বাস
এখানে কৃষক মানে চর্ম হাড়ে কুন্ডুলী দীর্ঘ রাত
শ্রমের ধান , স্ত্রী - কন্যার সম্মান , সকলই বেহাত
এখন সবুজ শান্তি মানে বিচারহীন ক্রিস ক্রস খেলা
এখন নেকড়ের হাতে বর্গা আছে আমার মেয়েবেলা
নিষিদ্ধ মুক্তচিন্তা , বুদ্ধি , জীবন, নীতি ও প্রাণ
অচিরেই "বেয়াদপ" ঘোষিত হবে নাস্তিক রবি ঠাকুরের গান
ইসলামী না হলে আর শ্লোগানে পাব না নজরুলের অবিনাশী শিখা
শামসুরের "স্বাধীনতা" পাবে নারীলোলুপ কবির অপলাপ টীকা
সেই কবে , কি সব গন্ডগোলে ভেঙেছিলো ভাইয়ের সংসার
ভুলে গিয়ে বুকে নেবে কেউ ইসলাম-আবাদী প্রেম নির্বিকার।
জামাতে জামাতে ধ্বনিত হোক তবে বাংলাদেশ জিন্দাবাদ
আমি একা। উলঙ্গ হেঁটে যাবো , পতিত , প্রকৃত মুরতাদ
আমার শাড়ি খুলে নে বেজন্মা , এখনো বুকে একাত্তর বাজে
ভাই-বাপের খুনীর বন্ধুকে আমার কি বিয়ে করা সাজে?
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



