somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোলা তো নয় সে যে আগুনেরই গোলা ...... {{ রম্য }}

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাচেলর লাইফ চিন্তাভাবনা!! একটি রুপকথার গল্প! রুপকথার গল্পের শুরু হওয়া উচিত এভাবে " অনেকদিন আগেকার কথা ।" কিন্তু গল্পের শুরু হল এভাবে "অনেকদিন পরেকার কথা!" তখন আমি কাকে যেন বিয়ে করে ফেলেছি ভুল করে! আমাদের একটা তিন বছরের ছেলেও আছে!পূর্বপরিকল্পনা অনুযায়ী ছেলের নাম যথারীতি 'ঘুম' রাখা হয়েছে!

ছেলেবেলায় একটা লাইন পড়তাম কানা ছেলের নাম পদ্মলোচন রাখতে আপত্তি নেই কিন্তু সাহিত্যে নামকরন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার! আমার ছেলের সাহিত্যের ক্ষেত্রেও নামকরণ পুরা গোলমাল হয়ে গেছে! ছেলে রাতে নিজেও ঘুমায় না, আমাদেরকেও ঘুমাতে দেয় না! মধ্যরাতে আমাকে ডেকে ঢুলু ঢুলু চোখে বলে "বাবা, কফি বানাও! T20 ফাইনাল খেলা শুরু হবে! চিয়ারলিডার্সদের নাচ দেখবা না?!! সেদিন শুনলাম পাশের বাসার দুবছরের রিটাকে ও চুমু খেয়ে এসেছে!! তাই নিয়ে বেশ হাসাহাসি হল্লাগোল্লা চলছে! তখন থেকেই মনের ভেতর খুঁতখুঁত করছে আমার আগেই বোঝা উচিত ছিল! আমার ছেলে তো! এর নাম 'ঘুম' না রেখে 'চুম' না রাখাই অধিক যুক্তিযুক্ত!!

ঘটনার শুরু ১১ ফেব্রুয়ারি! বউরে বল্লাম, কতদিন তোমারে হাগ দেই না! আজকে হাগ ডে তে তমারে একটা হাগ দেই!
বউ মুখ ঝামটা দিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল । তার আগেই পর্দার আড়াল আমার ছেলে মানে ঘুম এসে বলল,
বাবা! তুমি হাগু বলেছ!! মা বলেছে হাগুকে পটি বলতে!! তুমি পচা কথা বল কেন?!!
তারপর তার মার দিকে ফিরে কি মা! তুমি বলনি হাগুকে পটি বলতে?!! বাবা তো হাগু বলেছে! বাবাকে কিছু বলছো না যে?!
বউ মুহূর্তে সামলে নিয়ে বলল, ছেলেটা তোমার কাছ থেকেই এসব বাজে শব্দ শিখছে!দোষ তো গাছের মধ্যে ফলে তো দোষ থাকবেই! তুমি আর একবার এসব শব্দ বললে আমি বাপের বাড়ি চলে যাব! আবার
আবার ভালোবাসা দিবসে বউকে বল্লাম, আসো ভালোবাসাবাসি করি! কতদিন ভালোবাসাবাসি করি না!
কোত্থেকে আবার এরই মাঝে ঘুম এসে হাজির! সে বলল, ঠিক বলেছ বাবা! আমাদের বাসাটা একদম ভালো না! রিটাদের বাসাটা কত বড়! ওর খালামনিরা থাকে, কত মানুশ থাকে! ওদের বাসা আমার খুব ভালো লাগে!
আমি মুঘল সম্রাটের মত মুচকি হেসে বল্লাম, ঠিক ই বলেছিস খোকা! আমাদের আসলেই একটা ভালো বড় বাসা দরকার। তোর খালামনিরা এসে থাকবে! কত মজা হবে হবে!

বলে আড়চোখে ওর মার দিকে তাকালাম । ওর মা কটমট করে আমার দিকে চেয়ে আছে! আমি ওকে আরও রাগিয়ে দেয়ার জন্যে বল্লাম,
তোর কাকে বেশি ভালো লাগে?? মাকে না ছোটখালাকে??
ঘুম সাথে সাথে বলল, ছোটখালাকে!
আমি সোফায় গা এলিয়ে বললাম, আমারও তোর মায়ের চেয়ে তোর ছোটখালাকে বেশি ভাল্লাগে রে!!

কিস ডে তে বউ রে আড়ালে ডেকে নিয়ে বললাম, কতদিন তোমারে কিস দেই না! আসো একটা কিস করি!!
বউ আমাকে অবাক করে দিয়ে মুচকি হাসি মারলো! আমি তো শালা একলাফে রোমান্টিক মুডে চলে গেলাম! ক্লাইম্যাক্স সিন দৃশ্যায়িত হবে সেই মুহূর্তে আবার ঘুম এসে হাজির!!
মনে মনে ছেলেকে গালি দিয়ে ফেলেছি ইতিমধ্যে, শালার পুলা!
ঘুম বলল, বাবা তোমার সমস্যা কি??! ! সেদিন তোমার হাগু ধরল তাও মাকে বললা, আজকে শিশ ধরছে তাও মাকে বলতেছ! তুমি দেখি আমার থেকেও ছোট!
মা কি করবে?! তুমি বাথরুম চিন না?! আমার শিশ ধরলে তো আমি একা একাই শিশ করে আসি!
ওর মা ভীষণ ইতস্তত হয়ে বলল, বিকেল হয়ে গেছে, আমি তোমাদের জন্য চা করে আনি! বলে চা করতে ছুটল!

আমি ঘুমকে পাশে বসিয়ে বললাম, বাবা! বড়দের রুমে নক না করে ঢুকতে হয় না জানো না! কাবাব মে হাড্ডি হচ্ছিস কেন শুধুশুধু!! বিকেল হয়েছে না? যা মাঠে খেলগে!
ঘুম বলল, বাবা মা বলেছে তুমি বদের হাড্ডি! বদের হাড্ডির ছেলে হিসেবে আমি কাবাব মে হাড্ডি না হলে মানায় বল?!! তোমার মান সম্মান থাকবে তাহলে?! তুমি মানুষরে মুখ দেখাবা কেমনে??
তোর মা আমাকে বদের হাড্ডি বলেছে??!!
হুম...শুধু তাই না......মা তোমাকে লুইচ্চা ও বলেছে! নার্স অ্যান্টি তোমাকে কি এস এম এস দেয় মা লুকিয়ে লুকিয়ে চেক করে!
ওর মা কখন চা নিয়ে এসে দাঁড়িয়েছে টের পাইনি! পিছন থেকে এসে ছেলের মাথায় চাটি মেরে বলল, পাকনা হয়েছ!! যাও, অঙ্ক খাতা নিয়ে আসো! অঙ্কে মার্কস ২ কম আসে কেন??! বেশি বেশি অনুশীলন করতে হবে!

ভালোবাসা দিবসের রাতে ঘরে ঢুকে আমি গলা খাঁকারি দিয়ে, খুক খুক!
বউ এদিকে চাইতেই, তুমিই নাকি ছেলের কাছে আমাকে লুইচ্চা বল??
বউ আগে থেকেই প্রস্তুত হয়েই ছিল! আমি যা বলছি তার ধারে কাছেও গেল না! বলল, এসলে সিম্পসন নামে তোমার প্রিয় একটা ইংরেজ মেয়ে শিল্পী ছিল না??
ওর একটা গান আমি তোমার জন্য ভালোবাসা দিবসের উপহার হিসেবে তুলেছি!! শুনবা?!
আমি মনে মনে গলতে শুরু করেছি ইতিমধ্যে! কৃত্তিম রাগের ভান করে, না শুনবো না! এমনিতে তো শুনতে চাইলেও শুনাও না, আজ এত আহ্লাদ কিসের?!
আহা শুনোই না! বউ গাইছে,
I CAN FINALLY REST MYU HEAD ON SOMETHING REAL,
I LIKE THE WAY THAT FEEL!
THE PIECES, THE PIECES, PIECES OF ME!!
DOES ANYONE KNOW ME BETTER THAN YOU EVER KNOW MYSELF!
I LIKE THE WAY THAT FEEL!
THE PIECES, THE PIECES, PIECES OF ME!!

আমি শালা এই গান শুনেই গলে জল হয়ে গেলাম! তারপর রাতে আমাদের বাকি সব ভালবাসাবাসির কথা আর লিখা যাবে না!! ভাগ্যিস সেসময় ঘুম এসে হাজির হয়নি!!
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×