somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শততম পোস্ট!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

; ইহা 'সামহোয়্যার ইন ব্লগে' আমার শততম পোস্ট। আমি ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি খুব বেশি আকৃষ্ট ছিলাম না তাই জানিনা 'সেঞ্চুরি' মারার মজাটা কি! লিখতে গিয়ে শততম পোস্টে আনন্দ হয় ঠিকই, কিন্তু মন খারাপ লাগে তার থেকেও বেশি। নিজের পুরানো লেখা পড়তে আমার ভাল লাগে, সবারই লাগে নিশ্চয়ই। কোন লেখা হয়ত ঝাপসা চোখে লিখেছি, কোনটা হয়ত হাসতে হাসতে লিখেছি, পুরানো লেখাগুলো পড়লেই ঠিক সেই সময়টার কথা মনে পড়ে যায়। ঠিক 'স্যাডিস্ট' টাইপের একটা অনুভূতি। আমি জানি যে কোন পোস্ট লেখার সময় মন খারাপ ছিল তবু ইচ্ছা করে সেই পোস্ট বারবার পড়তে ভাল লাগে। মানুষের ভাল লাগা ব্যাপারটা অদ্ভুত! ব্যাপারটা হয়ত আইয়ুব বাচ্চু বুঝতে পেরেছিলেন তাই 'আমি কষ্ট পেতে ভালবাসি' গানটার মত চমৎকার একটা গান গেয়েছিলেন। কিছু গান কখনও হারায় না। সময়ের সাথে থেকে যায়। খুব বৃদ্ধ বয়সেও হয়ত আমি এই গানের কলি আওড়াতে থাকব!

আমি আমার সময়গুলোকেও এই গানটার মত হারাতে দিতে চাই না। তাই লিখে রাখি। জার্নাল রাইটিং আর কি! আমার বাবা যে বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন, পরে তারা বেশ নামডাকওয়ালা এক পত্রিকা প্রকাশ করেন। পত্রিকাটি এখনও সচল। আমি ছোটবেলায় বায়না ধরে বাবাকে নানারকম ভূতের গল্প লিখে দিতাম। এঁকে দিতাম নানাধরনের ছবি। বাবা খুব আগ্রহের সাথে প্রতিদিন তা অফিসে নিয়ে যেতেন। বাসায় আসলে আমি খুব আগ্রহ নিয়ে বলতাম,

বাবা, কালকের পেপারে কি আমার গল্প ছাপা হবে?
বাবা বলতেন, ধুর বোকা! আগে ওরা তোমার লেখা পড়বে। তারপর নিজেরা কাটছাঁট করবে, তারপর ছাপাবে। কয়েকদিন সময় তো লাগবেই।

আমি প্রতিদিন আগ্রহ ভরে পত্রিকাটি উল্টেপাল্টে দেখতাম, কিন্তু কখনওই আমার কোন লেখা বা ছবি ছাপা হয়নি। বাবা বিষয়টা বুঝতে পারতেন। তিনি বলতেন, সবার লেখা তো আর ছাপানো সম্ভব না বাবা। এক পৃষ্ঠা লেখার মত লেখক অনেক আছে, কিন্তু একটা বিশাল বই লেখার মত মানুষ কয়জন আছে? তুমি চেষ্টা করতে থাক।

এরপর নিজের ডায়রি ছাড়া আর কোথাও লিখি নাই। কিন্তু সবার লেখা পড়ে নিজের খুব ইচ্ছা জাগে লিখতে। তাই মাস দশেক ধরে এই প্ল্যাটফর্মে লিখি। ভাল লাগে। বাবা বেঁচে থাকলে বলতাম, যে আমি শততম পোস্ট লিখছি। বাবা বেঁচে নেই। মন ভাল নেই। মনে এত খারাপ যে ফেব্রুয়ারি মাসটাকে জীবনের শেষ মাস মনে হচ্ছে।

কিন্তু না। আমি জানি, এখানেই শেষ না। ভবিষ্যৎটা আরও সুন্দর। আরও লিখব। আবার লিখব। এভাবেই কেটে যাক না জীবন। ভাল আর খারাপ! মানুষের জীবনে তো থাকবেই।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩১
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×