; হটাত করে বুয়েটের সামনে,
ভাইরে, গরু কোন দোকানে নিয়ে যাইতেছেন?
-ক্যান ভাই? কি দরকার?
নাহ! এমনিতেই। গরুটা খুব ভাল। কুজ উঁচা। দেশি ছোট গরু। তারপর রংটাও মাশাআল্লাহ। দেখতেও সুন্দর, খাইতেও স্বাদ হইব।
-(হাসতে, হাসতে) ভাই দোকানেই নিতে পারলাম না! জবাই তো দূরে থাক! আর আপনি এত কিছু ভাইবা ফালাইছেন!
জি না, ফ্রিক ভাইবেন না। আমি গরুর গোশত পছন্দ করি। শুধু তাই না আমি ইহা খুব ভাল চিনি। আপনি যদি বাজারে গিয়া গরু আর মহিষের গোশতের মাঝে তফাত করতে না পারেন, তাইলে আমারে নিয়া যাইবেন। সুপার গোশত কিনে দিব।
ছোটবেলায় আমার খুব শখ ছিল, আমি বড় হয়ে 'গরম ভাত আর গরুর মাংসের দোকান' নামে একটা দোকান দিব। যেখানে থাকবে শুধুই নানা রেসিপি'র গরুর গোশত। ঝুড়া গোশত, মেজবানি গোশত, কালাভুনা, কলিজা ভুনা, গুর্দা ভুনা, মগজ ভুনা, সিনার গোশত, রানের গোশত, হাড় ছাড়া গোশত, সাতকড়া আর গরুর গোশত ইত্যাদি ইত্যাদি। একটা প্লেটে কয়েকটা বাটি থরে থরে সাজানো থাকবে। বাসমতী চালের ভাতের সাথে পরিবেশন করা হবে অর্ডার অনুযায়ী গরুর গোশত আর তার সাথে আচার, এক টুকরা কাগজী লেবু এবং সালাদ। আহা! এর চেয়ে উত্তম বেহেশতি খাবার আর হইতে পারে না!
কিন্তু দোকান দেয়া হয় নাই। ব্যবসা করা হয় নাই। আমি এখন একজন প্রফেশনাল ই-মেইল রাইটার! কি হইতে পারত! আর কি হইছে!
তাই বাংলাদেশের খেলা দেইখা আফসোস করার কিছু নাই। অনেক কিছুই হইতে পারত, অনেক কিছুই হয় নাই। আল্লাহ যা করেন ভাল'র জন্যে করেন। স্বপ্ন ভেঙ্গে যাওয়ার পিছনে, ভালটা হয়ত অনেক বড় কিছু। চিয়ার্স!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


