somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্ঘটনা ঘটলেই তো মেধাবী!

০৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

; সেদিন ছিল দুপুর এমন,
ঝকঝকে রোদ, অস্থির মন,
আর ঘড়ির কাটায় তখন প্রশ্রয়-

আজকে সকালেই রুপমের এই গানটি শুনছিলাম। বেশ চমৎকার একটা গান। নীল রং ছিল ভীষণ প্রিয়, গানটার নামটাও চমৎকার। আমার প্রিয় রং কাল। তবে নীল ও অনেক পছন্দ।

সময়টা ছিল দুপুর। বেলা ২টা ৪০ এর মত বাজে। খিলক্ষেত থেকে বনানী যাওয়ার জন্যে একটা বাসে উঠলাম। 'বলাকা' নামের বাস। বেশ খালিই ছিল। দুই একজন দাঁড়ানো। তাদের মাঝে আমি একজন। ভর দুপুর, তার উপর আবার জুমুআ'র নামায কিছু আগে শেষ, তাই রাস্তা বেশ ফাঁকা। র‍্যাডিসনের সামনে আসতেই প্রচণ্ড এক ঝাঁকি খেলাম। ড্রাইভার মনে হয় দেখতে পায়নি স্পিডব্রেকারটা। পিছনে বসে থাকা মানুষগুলো চিৎকার করতে থাকল। সাথে হাজারটা গালিগালাজ ফ্রি। আমি সাধারনত এইরকম অবস্থায় ড্রাইভারকে বকাবাজি করাটা অপছন্দ করি। যাইহোক সবাই আবার আগের মত নরমাল হয়ে গেল। ঠিক বনানী কবরস্থানের সংযোগ সড়কে এসে যে কি হল! আবছায়া মনে পড়ে।

আমাদের বাসটা পুরা ১৮০ ডিগ্রিতে গিয়ে সজোরে বাড়ি দিল অন্য একটা মিনি বাসকে। মিনি বাসটা ধাক্কা দিল তার সামনের সিএনজিকে। ধাক্কা খেয়ে সিএনজি চলে আসল রাস্তার মাঝখানে। ঠিক সেই মুহূর্তে আমাদের বাস দুমড়ে মুচড়ে দিল সিএনজিটাকে। আমি দেখতে থাকলাম। দেখলাম বাস থেকে ধাক্কা সহ্য না করতে পেরে রাস্তায় পড়ে গেলেন একজন। দেখলাম দুমড়ানো সিএনজিটার সামনে থেকে বের হয়ে আছে ড্রাইভারের নিথর দেহ। সিএনজিটায় কোন যাত্রী ছিল না। আমাদের বাসটা তখনও সম্পূর্ণ থামেনি। এলোমেলোভাবে এদিক ওদিক করছে। তাকিয়ে দেখি ড্রাইভার নেই! গাড়ির স্টার্ট বন্ধ হতে একটু সময় লাগল। আমার তখন মাথা কাজ করছে না। বাসের ভেতর সবার হুড়োহুড়ি। আমি ধাক্কাধাক্কিতে বের হয়ে এলাম।

বাইরে ঠিক সেই মুহূর্তে অনেক লোক। একজনকে জিগ্যেস করলাম সিএনজি ড্রাইভার বেঁচে আছে? তিনি উত্তর দিলেন আছে এখনও। কিন্তু বাস ড্রাইভার তো পালাইছে। আমার তখন বোধশক্তি নেই। বাসে হুড়োহুড়িতে, হাতে বাসের দরজায় চাপা খেয়েছি। প্রচণ্ড ব্যাথা। তখন মাথা কাজ করতে শুরু করল। হাটা ধরলাম পরীক্ষা দিতে।

এটা খুবই সাধারন ঘটনা হয়ত। কিন্তু আমি ওই কয়েকটা মিনিট কিসের ভেতর দিয়ে গিয়েছি আমি জানি। সিএনজি ড্রাইভারটা হয়ত দুপুরের খাওয়া শেষে পান খেতে খেতে গাড়ি চালাচ্ছিল। তার জীবনে কি হল? ঢাকার পাবলিক বাসগুলোতে এইরকম হরহামেশাই হচ্ছে।

শুনেছি নিজের ভাল নাকি পাগলও বোঝে। তাহলে এইসব ড্রাইভার কি পাগলের চেয়েও অধম? আসলে মানুষের জীবনের মুল্য বুঝতে হলে কমপক্ষে ৫ম শ্রেণি হলেও পাশ করা দরকার। কলার উঁচু করে, গায়ের জোরে বাস চলে কিনা জানি না তবে এভাবে ভাল কিছু নিশ্চিত চলে না। একটা গণ মাইর কর্মসূচী করা উচিত। পান থেকে চুন খসলেই মাইর। নিজের ট্রান্সপোর্ট নাই দেখে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি আমরা, মেধাবী হওয়ার জন্যে না। দুর্ঘটনা ঘটলেই তো মেধাবী!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×