somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ই-বুক বনাম কাগজের বই

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার বই পড়ার শুরু সেবা প্রকাশনীর হাত ধরেই।

সেই পিচ্চি বেলা থেকেই গোগ্রাসে পড়েছি অসংখ্য বই। পেপারব্যাক বই গুলোর নিউজপ্রিন্টের সেই ঘ্রাণ আজো মুছে যায় নি মন থেকে।
সময় পেলে এখনো মাঝে মাঝে খুলে বসি কিশোর-মুসা-রবিনের সেই সব রোমাঞ্চকর এডভেনচার আর 'মাসুদ রানা' র রোমহর্ষক এসাইনমেন্টে:D

সেসব দিন পেছনে ফেলে যতই বড় হয়ে উঠেছি বই যেন আরো প্রিয় সঙ্গী হয়ে উঠেছে দিনে দিনে।
খুব প্রিয় হয়ে উঠেছে ভারতীয় বাংলা লেখক দের বই গুলো। সব চে প্রিয়দের মাঝে আছেন সুনীল গঙ্গোপাধ্যায়। এছাড়াও সত্যজিৎ , সমরেশ, শীর্ষেন্দু, সুচিত্রা ভট্টাচার্য, নারায়ন গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, আরো অনেকেই। তালিকা করতে গেলে বলে ফুরোনো যায় না।
মনে আছে বইয়ের দোকানে গিয়ে কতোসময় প্রিয় লেখকদের বই গুলোর দিকে জুল জুল করে চেয়ে থেকেছি, কিন্তু পকেটের করুণ অবস্থা দেখে কেনার সাহস হয়নি।
এভাবেই যাচ্ছিলো, কখনো টিফিনের টাকা জমিয়ে, বন্ধুদের সাথে বিনিময় প্রথার মাধম্যেই পড়া হচ্ছিলো নানারকমের পছন্দ-অপছন্দের বই।
না পড়া বই গুলোর জন্য দীর্ঘশ্বাস জমাই ছিলো।

কিন্তু অবস্থার পরিবর্তন এলো, যখন ধীরে ধীরে ইন্টারনেট জগতের বাসিন্দা হলাম। আর সন্ধান পেলাম বাংলা- ইংরেজী মিলিয়ে এক বিশাল বড় ই-বুক জগতের। নানা রঙের, বর্ণের বই। আহা! কী সুখ!:)
তবে শুরুতেই ই-বুক পড়তে পেরেছি তা নয়, কাগজের বইয়ের অভ্যাস বলে কথা, খুব মিস করতাম । কিন্তু ধীরে ধীরে এটাতেও অন্যরকম মজা পেতে লাগলাম।
ফিরে যাই বন্ধুর প্রসঙ্গে, তার সাথে কথার মাঝে সে তার মতামত জানালো ই-বুক নিয়ে। তার মতে কখনোই সে ই-বুক পড়তে পারবেনা। চেষ্টা করেও হয়নি। কাগজের বই পড়াই উচিত সকলের।
আমি তার সাথে কিছু ব্যাপারে একমত হয়েছি, কিন্তু পুরোপুরি হতে পারিনি। আমার মতে, যারা আমাদের মতো পড়ার নেশায় মশগুল থাকতে চায়, কিন্তু পকেট রোগা তাদের অন্ধের যষ্টি এই ই-বুক। কাগজের বইইয়ের প্রতি ভালো লাগা কখনোই মরবে না, কিন্তু আমার মনে হয় এখন সময় এসেছে একান্তই কাগজএর বই নির্ভরতা থেকে একটু বেরিয়ে আসার। আরো একটা কথা ভাবি, আমাদের কিশোর বেলায় বই পড়ার পাগল ছিলাম আমরা, কিন্তু এখন সামাজিক মিডিয়া, নানা রকম চমৎকার গ্রাফিক্সের ভিডিও গেমস এসবের ভীড়ে আর আগের মতো বই পড়ার সময় হয়ে উঠেনা স্কুল-কলেজ পড়ুয়াদের। তাই ভাবি এই প্রজন্মের জন্যে ই-বুকের বিকল্প নেই। হোক কাগজের হোক ইলেকট্রনিকের বই তো পড়া দরকার।
বন্ধুরা কী বলেন? :)
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×