মোবাইল ব্যাংকিং বাংলাদেশের থ্রি-জি এর মতই অনেক সম্ভাবনার হাতছানি দিয়েছিল।
কিন্তু সেই সম্ভাবনাগুলো কি সত্যি সম্ভাবনা নাকি 'সম্ভব না'.. তা নিয়ে দ্বিধায় ফেলছেন আমাদের। ইনফোনেট (http://www.infonetbd.org) এর রেজিস্ট্রেশনের জন্য বিকাশ একাউন্ট তথা ডাচ-বাংলা নিয়ে কিছু অভিজ্ঞতা হলো।
সবচেয়ে বড় প্রতারণা যেখানে বিকাশই মানুষের সাথে করছেন,
তার মধ্যে অন্যতম হলো-
১. প্রথমে সেন্ড মানি 2 টাকা করে বিজ্ঞাপন দিলেও, লক্ষ লক্ষ গ্রাহক হওয়ার পর এখন গোপনে সেখানে ৫ টাকা করে কাটছে!!
২. দেশের জেলা-ভিত্তিক কোন প্রকার কাস্টমার কেয়ার না দিয়ে, পথে ঘাটে ফ্লেক্সিলোডের দোকানদারদেরকে দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করে নিচ্ছেন এরা। ডাচ-বাংলায় নেটওয়ার্ক সমস্যা হলেও সেখানে বুথ এবং এজেন্টদের কাছ থেকে টাকা উত্তোলনে কোন চার্জ নেই। অথচ এরা ৫০,০০০ টাকায় প্রায় ১০০০ টাকা কেটে নিচ্ছে!!! যেখানে তাদের কোনপ্রকার খরচই নেই!!! তার উপর কোন কোন ফ্রেক্সিলোড রুপী স্বাক্ষরজ্ঞান সম্পন্ন দোকানদারগণ বাড়তি চার্জের পাশাপাশি কাস্টমারদের নানা রকম হয়রানির স্বীকার করেন।
৩. দেশের কোন জায়গায় তাদের সাথে যোগাযোগ করার মত কোন মাধ্যমে নেই। অনেক হতাশ হয়ে ব্র্যাক ব্যাংক কেয়ারে ফোন দিলেও তারা বলেন, বিকাশ সর্ম্পকে তারা কিছু জানেন না!!
৪. টাকা পাঠানোর পর রিসিভারের কাছে একটা মেসেজ আসার কথা যেখানে ট্রান্সাকশন আইডিটি কিংবা মোবাইল নাম্বারটি অত্যন্ত গুরুত্বপুর্ণ কারণ আমাদের ইনফোনেট এর কথা চিন্তা করলে; এখানে প্রতি ঘন্টার অনেকেই টাকা পাঠান কিন্তু যদি মেসেজ না পাওয়া যায় তাহলে আমি কিভাবে নির্ধারণ করবো যে এটা কে পাঠিয়েছেন?? তারা সেই মেসেজটিও মাঝে মাঝে পাঠানই না। আবার অনেক সময় পাঠালেও গ্রাহককে ২/৩ ঘন্টা সময় গুনতে হয়।
৪. বর্তমানে বেশির ভাগ এজেন্টরা অন্য এজেন্টে টাকা পাঠান না যার ফলে গ্রাহককে চরম ভোগান্তি নিয়ে এক এজেন্ট থেকে অন্য এজেন্ট এ দোড়াদোড়ি করতে হয়!!
পাহাড় সমান সমস্যার আর রমরমা ব্যবসার এই মোবাইল ব্যাংকিটি এখনো কিভাবে টিকে আছে???
আমার ফ্রেন্ডলিস্টের সাংবাদিক ভাই এবং অন্যান্য গুরুত্বপুর্ণ ব্যক্তিদের কাছে জানতে চাই,
সকল প্রকার পত্রিকা এবং পাবলিক ফিগারগণ এই ব্যাপারটা জেনেও নিশ্চুপ কেনো??
অবিলম্বে এ ব্যাপারে আপনাদের আশু পদক্ষেপ চাই।
১. ক্যাশআউট চার্জ ফ্রি এবং সেন্ড মানি ঘোষনা অনুযায়ী ২ টাকা করে,
২.প্রতিটি থানা পর্যায়ে একটা করে কাস্টমার কেয়ার
৩. লুকোলুরি বাদ দিয়ে সহজেই যোগাযোগের জন্য একটি নিদির্ষ্ট নাম্বার
৪. প্রতিটি ট্রান্সাকশনের জন্য ট্রান্সাকশন নাম্বারসহ দ্রুত মেসেজ পাঠানো ।
৫. বিকাশ লিমিট মাসে ১০০ তে উন্নিত করা।
যারা আমার দাবিগুলোর সাথে একমত তারা শেয়ার করে এদের স্বেচ্ছাচারিতার প্রতি প্রতিবাদ জানান।
আলোচিত ব্লগ
যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন
মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন
মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।