গরুর রচনা
১৮ ই মার্চ, ২০০৬ ভোর ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা তখন ক্লাস ফোরে উঠেছি। বাংলা ক্লাসে স্যার আমাদেরকে গরুর রচনা লিখতে বললেন। আমরা যে যা পারি লিখলাম। ক্লাসে যাদেরকে নিয়ে প্রায়ই হাসির কান্ড ঘটত তাদের মধ্যে এজন হচ্ছে রহিমউদ্দিন। সে লিখল শুধু একটা লাইন " গরু লের খের খায়"। এই লের খের শব্দটার আর্থ আমার কাছে আজও অজ্ঞাত। যাই হোক, প্রথমদিন হিসেবে স্যার তেমন কিছু বললেননা শুধু বললেন সবাই যেন রচনা বই কেনে। আমাদের বাংলা স্যারের স্থানীয় বাজারে একটা বাজেমালের দোকান ছিল। পরদিন রহিমউদ্দিন স্যারের দোকানে গিয়ে বলল "একটা গরুর রচনা দেন"। সেই সময় স্যার দোকানে ছিলেননা যে কর্মচারীটি দোকানে ছিল সে আবার একটু ওভার স্মার্ট সে ভাবল গরুর রচনা মানে গরুর খৈল। সে এক কেজি গরুর খৈল দিয়ে দিল। পরদিন ক্লাসে স্যার বললেন " সবাই রচনা বই বের কর"। আমরা সবাই বই বের করলাম বই কিন্তু রহিমউদ্দিন বের করল একটা পলিথিনে কালো মতন কি যেন। স্যার ওকে জিজ্ঞেস করলেন " ওগুলো কি?"
রহিমউদ্দিন: গরুর রচনা স্যার।
স্যার: ফাযলামির জায়গা পাসনা। কানে ধরে বেঞ্চের উপর দাড়া।
রহিমউদ্দিন: স্যার গরুর রচনাটাতো গতকালকে আপনার দোকান থেকেই কিনলাম!!!
ওর কথা শুনে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল। স্যার ও আর হাসি ধরে রাখতে পারলেননা।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০০৬ রাত ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে...
...বাকিটুকু পড়ুন
বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।
প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে...
...বাকিটুকু পড়ুন
সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।...
...বাকিটুকু পড়ুন