somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুটবল ও জাদুটোনা

২০ শে মার্চ, ২০০৬ সকাল ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফুটবল, ক্রিকেট ইত্যাদি খেলা নিয়ে আমাদের পাড়ার ছেলেদের সাথে পাশের পাড়ার ছেলেদের প্রায়ই প্রতিযোগীতা হতো। ক্রিকেটে ভাল করলে ও ফুটবলে মোটেই ওদের সাথে পেরে উঠতামনা। পরপর কয়েকবার ওদের কাছে হারার পর বিষয়টা রীতিমত আমাদের প্রেস্টিজ ইসু্য হয়ে গেল। ওই পাড়ার ছেলেগুলো আমাদের দেখলেই খোঁটা দিত। এই লজ্জা থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায় সেজন্য আমরা মিটিং বসালাম। আমাদের মধ্যে বয়সে সবার বড় ছিল খালেকভাই সে বলল "চল আমরা ছোক্ক বৈদ্য থেকে একটা তাবিজ নিই খেলায় জেতার জন্য"।
আমরা বললাম "এটা ও কি সম্ভব নাকি?"
সে বলল "দেখিই না কি হয়"।
মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হল খালেকভাই বৈদ্যর সাথে কথা বলবে। পরদিন সে এসে জানাল "বৈদ্য বলেছে তাবিজ দিয়ে খেলায় জেতা সম্ভব। তাবিজের জন্য একুশ টাকা লাগবে"। আমরা রাজি হয়ে গেলাম। ওই পাড়ার ছেলেদের সাথে কথা বলে পরের শুক্রবারে খেলার সময় নির্ধারন করলাম। শুক্রবার দিন খেলতে যাওয়ার আগে খালেকভাই একটা শিশিতে করে বৈদ্যের কাছ থেকে কিছু পড়ানো সড়িষার তেল নিয়ে আসল। তার কথা মত আমরা সবাই তেল নিয়ে মুখে মাখলাম। তারপর খেলতে গেলাম। খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায় প্রথম গোলটা খেলাম। এর পর একে একে আর ও পাঁচ গোল। মনে মনে আমরা গালাগালি করে বৈদ্যের চৌদ্দগুষ্টি উদ্ধার করলাম। খালেকভাইয়ের চেহারা ও দেখলাম আমসত্বের মত হয়ে গেছে। খেলা শেষ হতে বিশ মিনিটের মত বাকি দেখলাম বৈদ্য মাঠের পাশদিয়ে হেঁটে যাচ্ছে। অন্য সময় হলে হয়ত বৈদ্য কে একহাত দেখে নিতাম কিন্তু এখন কিছু বললে প্রতিপক্ষ বুঝে যাবে তাই কিছু বললাম না। পরের বিশ মিনিট যা ঘটল তা আমরা নিজেরা ও বিশ্বাস করতে পারছিলাম না কিভাবে সম্ভব!!!!! একটা না দুইটা না সাতটা গোল দিয়ে ফেললাম। এবং শেষ পর্যন্ত আমরা জিতে গেলাম। আমার এখনো আবাক লাগে খেলাটা আমরা কি বৈদ্যের জাদুটোনার জন্য জিতেছিলাম নাকি শেষ বিশ মিনিট আমরা ভাল খেলেছিলাম??????
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×