লেখাটি বহদিন পরে কোন এক দেশের এক সাধারন মানুষের ভাবনা
এক সময় দেশটিতে অনেক কম মানুষ ছিলো।আজ দেশে অনেক মানুষ। যখন কম মানুষ ছিলো তখন বোকা, স্বার্থপর শাসক শ্রেণী মনে করিল মহিলাদের জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়াইলেই জনসংখা কমিয়া আসিবে। তাই তারা দেশ দেশান্তর হইতে নানা প্রকারের জন্মনিয়ন্ত্রক বড়ি আমদানি করিয়া মহিলাদেরকে খাওয়াইতে লাগিলো। অশিক্ষিত মহিলারা বড়ি ঠিক ই খাইত তবে কেন খাইতেছে তাহার গুরুত্ব তাহারা ঠিক মতো বুঝিত না । এই বিশাল ধরিত্রীর বুকে তাহার একটি বেশী সন্তান কি ই বা এমন ক্ষতি করিবে ইহা ভাবিয়া তারা মাঝে মাঝে বড়ি খাওয়া হইতে নিবৃত রহিয়া সন্তান জন্ম দিয়াই গেলো। সবার আগে তাহাদের শিক্ষিত করিয়া বড়ি খাওয়ানোর মর্ম বোঝানো যে গুরুত্বপূর্ণ তাহা শাসক শ্রেণী বা তত্কালীন সুধী সমাজ কেও বুঝিল না।ফলাফলে আজ জনসংখা বাড়িয়া বাড়িয়া সম্পৃক্ত দ্রবনের ন্যায় হইয়া পড়িয়াছে। আজো লোকজন অশিক্ষিতই আছে কিন্তু আজ তাদের আর বড়ি খাওয়ার কথা বলিতে হয় না। আজ তারা এমনি এমনিই বড়ি খায়। খাবার অভাবে পরিয়া বড়ি সদৃশ অল্প পরিমানের ভাতের দলা খাইয়া থাকার চেয়ে আগে থেকে জন্মনিয়ন্ত্রক বড়ি খাওয়া যে ভালো সেটা তারা এমনিতেই বোঝে।
দেশে এক সময় বেশ কিছু শিল্প কারখানা ছিলো। তারা কিছু জিনিস উত্পাদন করিত। বাকি জিনিসগুলি বিদেশ থেকে আমদানি করা হইতো। কিন্তু শিল্প-কারখানা গুলির মালিকগণ সবাই ছিলো অশিক্ষিত।গন্ড-মুর্খের দল। তাহারা মনে করিত বিদেশ থেকে জিনিস কম দামে আনিয়া বেশী দামে দেশের অভাগা, নির্বোধ মানুষ গুলির কাছে বিক্রি করিলেই সর্বাধিক লাভ। তাই তাহারা সরকারের আচলে লুকাইয়া, জাহাজে ভরিয়া জিনিস আনিয়া সেই জিনিস বিক্রি করিয়া টাকা লইয়া সেই টাকা ব্যান্ক গুলিতে জমা রাখিত আর বগল দাবাইয়া বিদেশ ঘুরিয়া বেড়াইত। নতুন জিনিস আবিষ্কার, গবেষনা বা উদ্ভাবনে তাহাদের কোন মন ছিলনা । তাহাদের মন পরিয়া থাকিত কারখানার ওই গরীব শ্রমিক গুলির দিকে যারা মাঝে মাঝে গরম করা দুধের ন্যায় ফাপিয়া উঠিত। তখন তাহারা সদলবলে যাইয়া সেই দুধের ফেনার ন্যায় গনরোষকে ঠান্ডা করিত। ঠান্ডা হইলে আবার জ্বাল দিয়া তাদের শোষণ করিত।
কিন্তু বহদিন পরে আজ দিন বদলেছে। আজকাল আর শ্রমিক তেমন লাগে না। উন্নত বিশ্বের বিজ্ঞানীরা কম কাজ না পেয়ে কিছু যন্ত্রমানব আবিষ্কার করেছে। তারা আজ মানুষের জায়গা দখল করেছে। বিদেশী বনিকেরা কয়েকশ বছর পরে আজ আবার অস্টে-পৃষ্টে জেকে বসেছে। দেশের লোকজনের কোন চাহিদাই আজ তারা তাদের প্রযুক্তি দিয়ে উত্পাদন করতে পারে না। একসময়ের বেনিয়া ব্যবসা আজ বিদেশীরা দখল করেছে। আজ তারা এই দেশে উত্পাদন করে দেশের মানুষদের বানিয়েছে ভোক্তা । বিছানার জন্য উপহার দিয়েছে শক্ত তক্তা।
আগের পর্ব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

