somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাসপোর্ট-ট্রাভেল পাস নয়, প্রত্যর্পণ চুক্তির আওতায়ই হবে শেখ হাসিনার প্রত্যাবর্তন

১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভারতে অবস্থানরত ছত্র- জনতার গনঅভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত পালাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার প্রশ্ন নিয়ে নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। লন্ডন ভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ পাঠানোর খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি আরও আলোচনায় এসেছে। গত ৯ নভেম্বর পাঠানো ওই ই-মেইলকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরতে চান? তিনি কি পাসপোর্ট ও এনআইডি চাইছেন, নাকি দেশে ফেরার পথ তৈরির জন্য একটি আইনি ও কূটনৈতিক কৌশল অনুসরণ করছেন? নাকি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র গ্রহন করে ভারত থেকে অন্য কোন দেশে আশ্রয় নিতে চান? আর তিনি যদি বাংলাদেশে ফিরতে চান তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাঁর বাংলাদেশে ফেরার ক্ষেত্রে কোন আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে?

প্রথমেই ই-মেইলটির প্রকৃতি ও গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা করা প্রয়োজন। সংবাদমাধ্যম থেকে জানাযায় বাংলাদেশের হাইকমিশন দিল্লির প্রেস মিনিস্টার জানিয়েছেন, ম্যাট্রিক্স চেম্বার্স নামের প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চেয়ে একটি ই-মেইল পাওয়া গেছে। তবে সেটি শেখ হাসিনার অনুমোদিত আবেদন কি না, তা নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ বা ক্ষমতাপত্র ই-মেইলের সঙ্গে পাওয়া যায়নি। হাইকমিশন বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। ফলে এখানে দুটি বিষয় আলাদা করে দেখা জরুরি। একটি হলো, কোন আইনজীবী প্রতিষ্ঠান শেখ হাসিনার পক্ষে যোগাযোগ করেছে বলে দাবি করেছে। অন্যটি হলো, শেখ হাসিনা নিজে যথাযথ ভাবে আবেদন করেছেন কি না। দ্বিতীয় বিষয়টি এখনো নিশ্চিত নয়। আইনজীবী প্রতিষ্ঠানের চিঠিতে বিদ্যমান পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল হওয়ার কথা উল্লেখ করে নতুন করে এসব নথি ইস্যুর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এখানে নতুন করে ইস্যু এবং আগের নথি পুনর্বহালের মধ্যে একটি তাৎপর্যপূর্ণ পার্থক্য রয়েছে। নতুন করে ইস্যুর অনুরোধের মাধ্যমে বিষয়টিকে কেবল পুরোনো নথির বৈধতা পুনরুদ্ধারের প্রশ্নে সীমাবদ্ধ না রেখে নতুন একটি প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে উপস্থাপনের সুযোগ তৈরি হয়। আন্তর্জাতিক পরিসরেও এর একটি আলাদা বার্তা যেতে পারেমএকজন সাবেক রাষ্ট্রপ্রধান নিজের নাগরিক পরিচয় ও ভ্রমণসংক্রান্ত অধিকার ফিরে পেতে সংশ্লিষ্ট রাষ্ট্রের কাছে যোগাযোগ করছেন। তবে এটিকে বিচার প্রক্রিয়া এড়ানোর পরিকল্পিত কৌশল হিসেবে প্রতিষ্ঠিত করার মতো পর্যাপ্ত প্রমাণ এখনো প্রকাশিত হয়নি। এটি রাজনৈতিক ভাবে একটি সম্ভাব্য ব্যাখ্যা নিশ্চিত তথ্য নয়।

প্রশ্ন হচ্ছে, এই ই-মেইল কি আইনগতভাবে পাসপোর্টের আবেদন হিসেবে বিবেচিত হবে? পাসপোর্টের মতো ব্যক্তিগত ও রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রিত নথি ইস্যুর জন্য নির্ধারিত আবেদন প্রক্রিয়া, পরিচয় যাচাই এবং প্রয়োজনীয় অনুমোদন গুরুত্বপূর্ণ। কোনো আইনজীবী তাঁর মক্কেলের পক্ষে যোগাযোগ করতে পারেন, কিন্তু সে ক্ষেত্রে প্রতিনিধিত্বের বৈধতা ও ক্ষমতা পত্রের বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন। বিশেষ করে আবেদনকারীর পরিচয়, সম্মতি এবং আইনজীবীর প্রতিনিধিত্বের এখতিয়ার যাচাই না করে কেবল একটি ই-মেইলকে চূড়ান্ত আবেদন হিসেবে গ্রহণ করা যায় না। সুতরাং হাইকমিশনের উচিত বিষয়টি যথাযথভাবে যাচাই করা এবং আইনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। পাসপোর্ট বাতিলের বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পাসপোর্ট অর্ডার ১৯৭৩ এর ৭ অনুচ্ছেদে নির্দিষ্ট পরিস্থিতিতে পাসপোর্ট জব্দ বা বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে। ১০ অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। তবে সেখানে সরকারের আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না বলে স্পষ্ট বিধান রয়েছে। অতএব পাসপোর্ট বাতিলের প্রতিটি ক্ষেত্রেই আপিলই একমাত্র পথ, এমন সিদ্ধান্তে পৌঁছানো সঠিক নয়। কোন কর্তৃপক্ষ কী বিধানের অধীনে পাসপোর্ট বাতিল করেছে সেটিই এখানে মুখ্য। শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের সুনির্দিষ্ট আদেশ, তার আইনি ভিত্তি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক নথি প্রকাশিত না হলে এ বিষয়ে চূড়ান্ত আইনি সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে সংবিধানের ৩৬, ৪৭ ও ৪৭ক অনুচ্ছেদ নিয়ে যে আলোচনা চলছে, তারও যথাযথ ব্যাখ্যা প্রয়োজন। সংবিধানের ৩৬ অনুচ্ছেদ প্রত্যেক নাগরিককে বাংলাদেশ ত্যাগ এবং বাংলাদেশে পুনরায় প্রবেশের অধিকার দিয়েছে, যা আইন দ্বারা আরোপিত যুক্তিসংগত বিধিনিষেধের অধীন। এই অধিকার গুরুত্বপূর্ণ, কিন্তু একে অবাধ ও শর্তহীন অধিকার হিসেবে দেখার সুযোগ নেই। আবার কোনো ব্যক্তি অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত হলেই তাঁর সব মৌলিক অধিকার স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যায়, এমন ধারণাও সঠিক নয়। এখানে ১৯৭৩ সালের সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে যুক্ত হওয়া ৪৭(৩) এবং ৪৭ক অনুচ্ছেদ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ৪৭(৩) অনুচ্ছেদে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধসহ আন্তর্জাতিক আইনের অধীন অপরাধের বিচার ও শাস্তির জন্য প্রণীত আইনকে সাংবিধানিক সুরক্ষা দেওয়া হয়েছে। অন্যদিকে ৪৭ক অনুচ্ছেদে ওই বিধানের আওতাভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে ৩১ অনুচ্ছেদ, ৩৫ অনুচ্ছেদের নির্দিষ্ট অংশ এবং ৪৪ অনুচ্ছেদের অধিকার প্রযোজ্য না হওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে সংবিধানের অধীন প্রতিকার চেয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকারও সীমিত করা হয়েছে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, ৪৭ক অনুচ্ছেদে ৩৬ অনুচ্ছেদের অধিকার সরাসরি বাতিল করা হয়নি। তাই এই বিধানকে ব্যবহার করে শেখ হাসিনার দেশে প্রবেশের সাংবিধানিক অধিকার সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে বলে সরল সিদ্ধান্ত দেওয়া আইনগতভাবে যথার্থ হবে না।

তবে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়, অন্যান্য মামলার কার্যক্রম এবং গ্রেপ্তার ও বিচারসংক্রান্ত আইনি বাধ্যবাধকতা তাঁর বাংলাদেশে প্রত্যাবর্তনকে একজন সাধারণ নাগরিকের স্বাভাবিক দেশে ফেরার প্রশ্ন থেকে সম্পূর্ণ ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। এখানে পাসপোর্ট বা এনআইডি থাকলেই দেশে প্রবেশের পর আইনি প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে না। একইভাবে ট্রাভেল পাস ইস্যু করাও কোনো বিচারিক দায় বা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে না। পাসপোর্ট ও ট্রাভেল পাসের পার্থক্যও বোঝা প্রয়োজন। পাসপোর্ট সাধারণত আন্তর্জাতিক ভ্রমণের জন্য নিয়মিত পরিচয় ও নাগরিকত্বের নথি। অন্যদিকে ট্রাভেল পাস বা জরুরি ভ্রমণ নথি নির্দিষ্ট পরিস্থিতিতে সীমিত উদ্দেশ্যে দেওয়া হয়। এটি সাধারণত দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক ভ্রমণের বিকল্প নয়। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে বিতর্কটি কেবল কোন নথি দেওয়া হবে, তা নয় বরং তিনি কোন আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে প্রবেশ করবেন এবং প্রবেশের পর বিচারিক কর্তৃপক্ষের কাছে কীভাবে সোপর্দ হবেন সেটিই প্রধান প্রশ্ন। এই জায়গায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত এবং ২০১৬ সালে সংশোধিত অপরাধী প্রত্যর্পণ চুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। চুক্তির ১০ অনুচ্ছেদে প্রত্যর্পণের আবেদন কূটনৈতিক চ্যানেলে পাঠানো এবং প্রয়োজনীয় পরিচয়, অপরাধের বিবরণ ও আইনি দলিল সংযুক্ত করার বিধান রয়েছে। অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা এবং ইতিমধ্যে দণ্ডিত ব্যক্তির ক্ষেত্রে দণ্ড ও সাজার প্রমাণসংক্রান্ত নথি প্রয়োজন। ১১ অনুচ্ছেদে জরুরি পরিস্থিতিতে সাময়িক গ্রেপ্তারের বিধান রয়েছে। আর ১৬ অনুচ্ছেদে প্রত্যর্পণ মঞ্জুর হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কীভাবে হস্তান্তর করা হবে, তার কাঠামো নির্ধারণ করা হয়েছে। তবে প্রত্যর্পণ চুক্তি থাকলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে স্বয়ংক্রিয়ভাবে ফেরত দিতে হবে, বিষয়টি এত সরল নয়। চুক্তির ৬ অনুচ্ছেদে রাজনৈতিক অপরাধ সংক্রান্ত ব্যতিক্রমের বিধান রয়েছে। যদিও হত্যা, গনহত্যা এবং আন্তর্জাতিক চুক্তির অধীন অপরাধসহ কয়েকটি অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনা না করার কথা বলা হয়েছে। আবার ৮ অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের নির্দিষ্ট কিছু কারণও উল্লেখ রয়েছে। সুতরাং ভারতের সামনে বাংলাদেশের আবেদন বিবেচনার ক্ষেত্রে চুক্তির প্রতিটি প্রাসঙ্গিক বিধান, উপস্থাপিত প্রমাণ এবং সংশ্লিষ্ট আইনি পরিস্থিতি বিবেচনা করার সুযোগ রয়েছে। মৃত্যুদণ্ডের বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। এ বিষয়ে চুক্তির বিধান ও ভারতের আইনি অবস্থান বিবেচনায় আসতে পারে। ফলে প্রত্যর্পণ একটি আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া, রাজনৈতিক বক্তব্য দিয়ে যার নিষ্পত্তি সম্ভব নয়।

ভারতের অবস্থানও এখন বিশেষ গুরুত্ব বহন করছে। গত ১০ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গণমাধ্যমকে জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি বিদ্যমান আইনি প্রক্রিয়া ও চুক্তি অনুসারেই নিষ্পত্তি করা হবে। পাসপোর্ট ও এনআইডি প্রত্যাখ্যানের বিষয়ে তিনি বাংলাদেশের হাইকমিশনের কাছ থেকে তথ্য নেওয়ার পরামর্শ দিয়েছেন গণমাধ্যম কর্মীদের । তাঁর বক্তব্যে একদিকে প্রত্যর্পণকে আইনি প্রক্রিয়ার মধ্যে রাখার প্রতিশ্রুতি রয়েছে, অন্যদিকে ভ্রমণের জন্য প্রয়োজনীয় নথির বিষয়টিও উঠে এসেছে। কিন্তু ভারত এখনো বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। এই নীরবতা বা অপেক্ষাকে সম্মতি কিংবা প্রত্যাখ্যান কোনোটিই ধরে নেওয়া ঠিক হবে না।

এখানে ভারতের অভ্যন্তরীণ নীতিগত অবস্থানের প্রশ্নও সামনে আসে। ২০২৫ সালের ডিসেম্বরে ভারতের লোকসভায় উপস্থাপিত " ফিউচার অব ইন্ডিয়া-বাংলাদেশ রিলেশনশিপ " শীর্ষক পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনে শেখ হাসিনার ভারতে অবস্থানের প্রসঙ্গ আলোচিত হয়েছে। ড. শশী থারুরের নেতৃত্বাধীন কমিটির প্রতিবেদনে মানবিক বিবেচনা ও নিরাপত্তাজনিত পরিস্থিতির প্রেক্ষাপট উঠে এসেছে। তবে এ প্রতিবেদনকে শেখ হাসিনার জন্য স্থায়ী রাজনৈতিক আশ্রয় বা ভারতের ভূখণ্ড থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা না করার ও কথা উল্লেখ আছে। সংসদীয় কমিটির পর্যবেক্ষণ এবং ভারত সরকারের আনুষ্ঠানিক অভিবাসন বা অবস্থানসংক্রান্ত সিদ্ধান্ত এক বিষয় নয়। ভারতের ২০২৫ সালের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের ৩৩ অনুচ্ছেদেও নির্দিষ্ট পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের অব্যাহতি দেওয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে ঠিক কোন আদেশ বা আইনি ব্যবস্থার অধীনে তাঁর অবস্থান অনুমোদিত হয়েছে, তার পূর্ণাঙ্গ সরকারি নথি প্রকাশ্যে না থাকলে নিশ্চিত সিদ্ধান্ত দেওয়া যাবে না। এখানে ভারতের জন্যও একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পরীক্ষা রয়েছে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কেবল একটি রাজনৈতিক দলের সঙ্গে আরেকটি রাজনৈতিক দলের সম্পর্ক নয় এটি দুই রাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত, অর্থনৈতিক ও নিরাপত্তাগত সম্পর্কের বিষয়। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে ভারতের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা, যোগাযোগ, বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তাঁর ভারতে অবস্থান এবং পরবর্তী সময়ে প্রত্যর্পণের অনুরোধ দুই দেশের সম্পর্কে নতুন জটিলতা তৈরি করেছে। ভারত যদি বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ দীর্ঘদিন অনিষ্পন্ন রাখে, তাহলে তা দ্বিপক্ষীয় আস্থার ওপর প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বাংলাদেশের আইনি প্রক্রিয়া, বিচারিক ন্যায্যতা এবং মৃত্যুদণ্ডের প্রশ্নও ভারত বিবেচনায় নিতে পারে। তাই বিষয়টি কেবল রাজনৈতিক সদিচ্ছার নয়, রাষ্ট্রীয় স্বার্থ ও আইনি বাধ্যবাধকতারও।

শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত ন্যায়বিচার ও আইনের শাসন। তিনি সাবেক প্রধানমন্ত্রী, তাঁর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে এবং একটি মামলায় মৃত্যুদণ্ডের রায়ও হয়েছে। তবে দণ্ডিত ব্যক্তিরও আইনজীবী নিয়োগ, আত্মপক্ষ সমর্থন এবং প্রযোজ্য আইনি প্রতিকার পাওয়ার অধিকার রয়েছে। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের বিচারব্যবস্থার গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হলে এই অধিকারগুলো যথাযথভাবে রক্ষা করতে হবে এবং সরকার করবে বলেই আমার দৃঢ়বিশ্বাস। একই সঙ্গে কোনো রাজনৈতিক প্রভাব, প্রতিহিংসা কিংবা জনচাপ ও বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করবে বলে আমার মনে হয় না। সরকারের উচিত হবে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়া পতিত ফ্যাসিস্ট শাসক এবং চব্বিশের জুলাই - আগস্টের গনঅভ্যুত্থানে দেড় সহস্রাধিক মানুষ হত্যাকাীর শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির বিতর্কে অপ্রয়োজনীয় রাজনৈতিক উত্তেজনা তৈরি না করে প্রত্যর্পণ চুক্তির অধীনে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক পদক্ষেপ এগিয়ে নেওয়া। হাইকমিশনে পাঠানো ই-মেইলটি উদ্দেশ্য যাচাই করা। পাসপোর্ট বাতিলের আদেশের আইনি ভিত্তি স্পষ্ট করা হোক। একই সঙ্গে ভারতের কাছে পাঠানো প্রত্যর্পণ অনুরোধের অগ্রগতি সম্পর্কে কূটনৈতিক পর্যায়ে জোরালো পদক্ষেপ নেওয়া।

শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, সেটি এখনো অনিশ্চিত। ডিসেম্বরের প্রত্যাবর্তন সংক্রান্ত ঘোষণা, পাসপোর্ট ও এনআইডির অনুরোধ এবং ভারতের সাম্প্রতিক বক্তব্য সবকিছু মিলিয়ে একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। কিন্তু এই সমীকরণের কেন্দ্রবিন্দু পাসপোর্ট নয়, এনআইডিও নয়। কেন্দ্রবিন্দু হচ্ছে বিচার, প্রত্যর্পণ এবং দুই রাষ্ট্রের আইনি ও কূটনৈতিক সিদ্ধান্ত। শেষ পর্যন্ত শেখ হাসিনার প্রত্যাবর্তন কোনো রাজনৈতিক ঘোষণা, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা কিংবা একটি ই-মেইলের ওপর নির্ভর করবে না নির্ভর করবে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া, ভারতের রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির বাস্তব প্রয়োগের ওপর। বাংলাদেশের জন্য এখন সবচেয়ে জরুরি হলো, রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে আইন, প্রমাণ ও কূটনৈতিক সক্ষমতার ভিত্তিতে এই প্রশ্নের সমাধান নিশ্চিত করা।


সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×