somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি এবং আমার মন

০৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিনের মত আজকের সকাল টাও আমার একই ভাবে শুরু হল।রোজ রাতেই ঘুমাবার আগে মনে হয়,সকালে উঠে যেন অন্যরকাম একটা সকাল দেখি।সেই অন্যরকম টা যে কি রকম,সেটা অবশ্য আমি বা আমার মন আমরা দুজনের কেউই বুঝিনা। আচ্ছা আমি এবং আমার মন কি দুটো ভিন্ন সত্ত্বা? ইদানিং আমার মনে, হ্যা ভিন্ন। কারন আমি খুব শান্ত,ধীর,স্থির একটা মেয়ে(আমার মনে হয়), আর আমার মন চনঞল,দুরন্ত,অবাধ্য। আমি ভাবি আজ আমি কোথাও যাবনা।সারাদিন বই পড়ব,টিভি দেখব,ঘুমাব।আর মন বলে,"তুই কি পাগল নাকি?চল্‌ আজকে ঘুরতে যাই। একটা খোলা মাঠের সন্ধান বের কর্‌ত। আজ সারাদিন তুই আর আমি লাগামহীন ঘোড়ার মত দৌড়াব। তুই প্রজাপতির মত উড়বি। খোলা প্রান্তরের শেষ মাথায় যেখানে আকাশ আর মাটি এক হয়ে গেছে, ঠিক সেখানটাতেই তুই রংধনুর ছবি আঁকবি,কিন্তু রং গুলো হবে আমার ইচ্ছে মত।" আমি অবাক হয়ে যাই শুনে।বলে কি এ? রংধনুর রং হবে ওর ইচ্ছেমত। এটা কখনও হয় নাকি? এমনই পাজি সে।
আজ সকালে যখন বিছানায় শুয়ে আছি,উঠব বলে ভাবছি।ঠিক তখনই বলে বসল, এ্যাই উঠিস না। আমি বললাম," কেন? আমাকে অফিস যেতে হবে।" তড়াং করে আমার গালে এক চড় বসিয়ে দিল। " আমি উঠতে নিষেধ করেছি,ব্যাস উঠবি না। আজ অফিস যেতে হবে না। কাউকে দেখেছিস,শুক্রবারে অফিস যেতে? তোর বাবা যায়? যায় না। সুতরাং তুই ও যাবি না।"
আমি একটু ভয় খেয়ে গেলাম। তবু বললাম," আমি তো রবিবার যাই না,কিন্তু ঐদিন তো আব্বু অফিসে যায়।" একথায় তাকে একটু পরাস্ত করা গেল মনে হয়। কিছু বলল না।কিন্তু একটু অভিমান করল বলে মনে হল।আমিও আর কিছু না বলেই উঠে গেলাম। তার অভিমান কে পাত্তা দিতে গেলে চাকরিটা খোয়াতে হবে। তাই বলে সে কিন্তু একদম চুপ হয়ে গেল না। ঠিক যখন বাসা থেকে বের হচ্ছি,হঠাৎ কোথ্থেকে আবার উদয় হয়ে বলল,চল্‌ আমিও তোর সাথে যাই। আমি বুঝতে পারছিলাম,ওর মাথায় অন্য কোনো ধান্দা আছে। তবু চুপ করে রইলাম,দেখি কি করে। আমি রিক্সাওয়ালাকে অফিসের ঠিকানা বলে রিক্সায় উঠে বসলাম। এবার শুরু হল তার কমান্ড দেয়া। আমাকে কিছু না বলেই রিক্সাওয়ালাকে বলে বসলো," মামা, কাকলী চলেন।" আমি বললাম,"কাকলী কেন?দেখো আমার অফিস আছে।প্লিজ আমাকে অফিসে যেতে দাও।" আমাকে কড়া গলায় এক ধমক দিল,"চুপ। অফিস যাবি,কিন্তু একটু পরে। আমরা এখন কাকলী যাব।তারপর সেখান থেকে তুমি আর আমি রেললাইন ধরে হেঁটে হেঁটে বারিধারা অফিস যাব। তুই জানিস,ঐ পথটা অনেক সুন্দর। তোর ভালো লাগবে।সুতরাং চুপ। আর কোনো কথা বলবিনা।" অগত্যা আমাকে সেই রেললাইনের পথ ধরে হেঁটে অফিসে আসতে হল।
এই আমার পাগলা মন। মাঝে মাঝে ওর উপর আমি খুব বিরক্ত হই,আবার ওর এসব পাগলামিতে আমারও কিছু প্রস্রয় থাকে। কি যে করি মনটারে নিয়ে কিছুই বুঝিনা।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×