প্রথমে মূল রচনাটা পড়ুন এখানে: http://arts.bdnews24.com/?p=2493
অতঃপর আমার প্রতিক্রিয়া:
ফরহাদ মজহার জানতেন ঢাকা ক্লাবে লুঙ্গি/ধুতি পরে ঢুকা যায় না, কিন্তু নিমন্ত্রণদাতাদের আশ্বাসে এবং তাদের মন রক্ষা করতে তিনি সেখানে গেলেন। কিন্তু প্রবেশে বাধা দিয়ে, অশালীন আচরণে তার মানহানি করতে শুরু করলো ক্লাবের কর্মচারী-কর্মসাহেবরা। ফরহাদ মজহার চাইলে হুমায়ূনি হাসি দিয়ে চলে আসতে পারতেন কিন্তু তিনি অন্য ধাতুতে গড়া। যেখানে বাধা সেখানে প্রতিবাদ। ফরহাদ মজহার এক-আধটা বিষয় নিয়ে ব্যস্ত থাকেন না একই সময়ে তিনি একাধিক বিষয় নিয়ে ব্যস্ত থাকেন। তাই লুঙ্গি বিষয়ক বাধা যখন আসলো তখনই তিনি এ নিয়ে কলম তুললেন- এর আগে কেন নয় তার জবাব এটাই।
ফ.ম. মুজিবীয় কোটের মত কোন পলিটিকাল ব্র্যান্ডিং-এর জন্য লুঙ্গি পরেন না, তথাপি লুঙ্গির সঙ্গে ধর্মান্ধতা বা মৌলবাদিতার কোন সম্পর্কও নেই- বরঞ্চ এটা খুবই নিকৃষ্ট প্রতিক্রিয়াশীল অভিযোগ। ফ.ম. কৃষি শিল্পের সঙ্গেও জড়িত। নিজেকে তিনি লুঙ্গি পরা কৃষক শ্রেণীর একজন মনে করেন বলেই জানি।
ফরহাদ মজহার সেদিন যা করছেন ঠিক করছেন, বাড়াবাড়ির প্রশ্নই আসে না! ইচ্ছে করে ঘটনা ঘটান নাই, এমন কিছু হতে পারার পূ্র্বধারণা থাকতে পারে। সুযোগ নিছেন এও বলা যায় - কারণ বিপ্লব করতে গেলে তাজা ক্ষেত্রও চাই!
ঢাকা ক্লাবসহ অন্যান্য কথিত প্রগতিশীল ও মুক্তমনাদের আড্ডাখানায় পশ্চিমী খোলামেলা পোশাক পরে গেলে যেখানে কোন আপত্তি থাকে না সেখানে স্বদেশী লুঙ্গিতে আপত্তি থাকাটা চরম আপত্তিজনক। ঢাকা ক্লাবের এই আত্নস্বীকৃত গোলামি অচিরে বন্ধ করা দরকার নতুবা হয়তো দেখা যাবে বাঙালি ললনারা শাড়ি পরে একদিন এই সব ‘পস’ (Posh) ক্লাবে ঢুকতে পারছেন না!
ঔপনিবেশিক ঢাকা ক্লাব ও ফরহাদ মজহারের লুঙ্গি বিতর্কে বিলম্ব মন্তব্য
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১২টি মন্তব্য ৮টি উত্তর
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।