somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জার্মানি কেন বিশ্বকাপের ধারাবাহিকতম দল!

২২ শে জুন, ২০১৪ রাত ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বকাপে সবচেয়ে ধারাবাহিকভাবে ভাল খেলে কোন দলটি? দুঃখিত, বাংলাদেশের অসংখ্য ব্রাজিল, আর্জেন্টিনা বা ইতালির সমর্থকদের হতাশ করে পদকটি দিচ্ছি জার্মানিকে। হ্যাঁ, এদের খেলা পছন্দ হোক আর না হোক, বিশ্বকাপে সবচেয়ে সফল দলের নাম, জার্মানি।


কেন? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে এক কথায় সব শেষ করা যাবে না। তবে একটা বিশেষ ঘটনার আলাদা করে উল্লেখ না করলেই নয়।

জার্মানির ইতিহাসে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশী গোল করেছে কোন খেলোয়াড়? সেই খেলোয়াড়টি এখনও জাতীয় দলে আছেন, তবে তাকে পর্তুগালের বিরুদ্ধে প্রথম খেলায় কেউ দেখেনি। আজকে ঘানার সাথেও দেখা যাবে, এমন সম্ভাবনা খুব কম। তিনি শারীরিক ভাবে ফিট আছেন, সাম্প্রতিক ফলাফলও বেশ ভালো। তারপরেও সাইড বেঞ্চে, এটা কেমন করে হয়!

ব্রাজিলের রোনালদো এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশী গোল করেছেন, ১৫টি। এই রেকর্ড ভাঙ্গতে পারত এইবারই। কারণ জার্মানির হয়ে ৬৯টি আন্তর্জাতিক গোল করা স্ট্রাইকারটিই একমাত্র যিনি রোনালদোর এই সর্বোচ্চ গোলের রেকর্ডকে চ্যালেঞ্জ করতে পারেন। তিনি এখন পর্যন্ত ১৪টি গোল করেছেন, এবং জার্মানির দলে নিয়মিত খেললে তিনি যে অনায়াসে আরও দুইটি গোল দিতেই পারেন, এই নিয়ে রোনালদোরও কোন সন্দেহের অবকাশ নেই।


জার্মান দলের ইতিহাসের সবচেয়ে সফল স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসে যে শুধুমাত্র রোনালদোর বদ দোয়াতে সাইড লাইনে বসে আছেন, এমন ভাবার কোন কারণ নেই। জার্মান দলে তার জায়গায় খেলছে তরুণ উদীয়মান এবং কার্যকরী টমাস মুলার। জার্মান দলের লক্ষ্য বিশ্বকাপ জয় করা, নিজেদের দলের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা করা। ক্লোসে যদিও ঘোষণা দিয়েছেন এইটিই তার শেষ বিশ্বকাপ, তারপরও সেই আবেগকে পাশে সরিয়ে সেরা ১১ জনকে নিয়ে দল গড়ছে জার্মানরা। আপাতত তাই ক্লোসেকে অপেক্ষায় থাকতেই হচ্ছে একটা ম্যাচ পাবার আশায়।

তবে শুধু এখানেই জার্মানদের সম্পর্কে শেষ কথা নয়। ক্লোসে প্রথম ম্যাচে না সুযোগ পাবার পর সংবাদ সম্মেলনে এক বিদেশি সাংবাদিক বাঁকা প্রশ্ন করে উসকে দিতে চাইলেন ক্লোসেকে।
"এত ভাল রেকর্ড, আন্তর্জাতিক এবং বিশ্বকাপের অঙ্গনে আর কয়জনের আছে, তারপরও কেন আপনাকে বাদ দেয়া হল?"

ক্লোসে স্মিত হেসে উত্তর দিলেন, "আমি তো দলের একটি অংশ। মাঠের ১১ জনই শুধু খেলার সফলতা বয়ে আনে না। বরং সবার সম্মিলিত পরিশ্রম এবং একাগ্রতার ফলাফলেই একটি দল খেলায় জিতে আসে। ফুটবল একজন স্টারের খেলা নয়, বরং একটি দলীয় খেলা।"

এই জার্মানিকে ঠেকাবে, কার সাধ্য!
--

আপডেটঃ ঘানার সাথে খেলায় বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামার কয়েক মিনিটের মধ্যেই বিশ্বকাপের ১৫তম গোলটি করলেন ক্লোসে।

২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×