শিরোনাম কি দিবো এইটা নিয়ে ১০ মিনিট ভাবলাম। আসলে আবু সায়ীদ স্যার কে নিয়ে লিখার জন্য কোন শিরোনাম এর প্রয়োজন হয় না। তিনি নিজেই একটি শিরোনাম।
পত্রিকায় কিছু লিখা দেখলাম। টিআইবির এক অনুষ্ঠানে উনি নাকি সাংসদ সদস্যদের চোর ডাকাত বলেছেন। (যদিও বলেন নি)। এই জন্য সংসদে গিয়ে তাকে ক্ষমা চাইতে হবে। আবদুল্লাহ আবু সায়ীদকে তাঁর মন্তব্যের জন্য সংসদে এসে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। এ জন্য সাংসদদের কাছ থেকে বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ আহ্বান করেন আলী আশরাফ। জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু বলেন, জনগণ ভোট দিয়ে সাংসদদের নির্বাচিত করেছেন। আবু সায়ীদকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু এই বক্তব্যের মাধ্যমে তিনি ভোটারদের অবমাননা করেছেন। আবু সায়ীদ স্যার কিভাবে ভোটারদের অবমাননা করলেন এইটা আমার বোধগম্য নয়। কেননা ছোটবেলা থেকে বইপত্রে পড়েছি, গনতান্ত্রিক দেশে সবার কথা বলার অধিকার আছে। যে কেও যেকোনো রাজনৈতিক দল, দলের নেতাকর্মীদের নামে যেকোনো মন্তব্য করতে পারবে। এইটা নাগরিক অধিকার। আবু সায়ীদ স্যার ও একজন দেশের নাগরিক এবং ভোটার। আর যেকোনো ভোটারের অধিকার আছে দেশে দুর্নীতি হলে কিছু বলার। এমনকি দুর্নীতি না হলেও যে কোন নাগরিক সাংসদদের সমালোচনা করার অধিকার রাখে। অথচ উনি কোন সাংসদ কে উদ্দেশ্য করে কিছু বলেন ই নি। তাহলে কেন আত আলোচনা, সমালোচনা? সাংসদদের তো আসব বিষয়ে আলোচনার কোন এখতিয়ারই নেই। কেও যদি তাদের কিছু বলতে না পারে তাহলে তারা কার কাছে দায়বদ্ধ?? মুখে গনতান্ত্রিক দেশ র কাজে স্বৈরতন্ত্র?
সংসদে উনার বক্তব্য নিয়ে আলোচনা শুনে মনে হচ্ছে "ডালে আসলেই কালো কিছু আছে।" নাহলে সাংসদরা কেন এত উত্তেজিত হবেন? একটা গল্প বলি। " এক চোরের এক ভাল বন্ধু ছিল। একদিন সেই বন্ধু চোরকে বললঃ তুই কি জানিস না চুরি করা যে মহাপাপ? আর এতে চোর খেপে গেল আর চুরি করা যে ভাল এই নিয়ে বয়ান দেওয়া শুরু করলো। " আমাদের সাংসদ রাও মনে হয় এই কারনে খেপেছে। আবু সায়ীদ স্যার যে সত্য বলে দিয়েছে। হাহা। যাই হোক, স্যার শুধু বলেছিলেন "চোর যে চুরি করে, ডাকাত যে ডাকাতি করে সেটি কি দুর্নীতি? আমার ধারণা এটা দুর্নীতি নয়। কারণ দুর্নীতি শব্দের মধ্যে আরেকটি শব্দ লুকিয়ে আছে। শব্দটি হলো ‘নীতি’। চোর বা ডাকাতের কাজ ঠিক দুর্নীতি নয় কারণ তাদের কোন নীতিই নেই। সুতরাং দুর্নীতি সেই মানুষটি করে যার নীতি আছে। একটা উদাহরণ দেই। যেমন, যদি একজন মন্ত্রী এই বলে শপথ নেন যে তিনি শত্রু মিত্র ভেদাভেদ না করে সবার প্রতি সমান বিচার করবেন কিন্তু পরে তিনি সেটি না করেন সেটা হবে দুর্নীতি।"
হাইরে বাঙ্গালী.।। আমরা কোন দেশে আছি? এই দেশে গনতন্ত্র চলছে না স্বৈরতন্ত্র? গনতন্ত্র এইরকম হতে পারে না। আমার বিশ্বাস একদিন সবকিছু পরিবর্তন হবেই। একদিন মূর্খদের জায়গা সংসদ হবে না। একদিন জনগনই হবে প্রকৃত শাসক। এখন শুধু জেগে উঠার পালা। একদিন যখন দেশ উন্নত হবে তখন মানুষ এক কাপ চা আর সিগারেটের জন্য ভোট দিবে না। তখন আবু সায়ীদ স্যার এর মতো মানুষরা আর অপমানিত হবে না।
সকল শাসকদের সলিল চৌধুরীর এই গানটি মনে রাখা উচিতঃ
বিচারপতি তোমার বিচার করবে যারা
আজ জেগেছে এই জনতা, এই জনতা।।
তোমার গুলির, তোমার ফাঁসির,
তোমার কারাগারের পেষণ শুধবে তারা
ও জনতা এই জনতা এই জনতা।।
তোমার সভায় আমীর যারা,
ফাঁসির কাঠে ঝুলবে তারা।।
তোমার রাজা মহারাজা,
করজোরে মাগবে বিচার।।
ঠিক যেন তা এই জনতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


