কিছুদিন হলো বাংলাদেশে হলি আর্টিজেন বেকারিতে ইসলামিক স্টেটের জঙ্গিরা মর্মান্তিক হত্যাকান্ড চালায় | বহু নির্দোষ নিরপরাধ মানুষের প্রাণ যায় | কিন্তু তারপরেও প্রতিক্রিয়াটা যেন শুধু ওপর মহলেই সীমাবদ্ধ | বাংলাদেশের আপামর জনতা নির্বিকার | তাদের কোনো প্রতিক্রিয়া কেন পাওয়া যাচ্ছে না তা তো বোঝা যাচ্ছে না |
প্রতিবাদ যেন শুধু বুদ্ধিজীবী ব্লগারদের , লেখকদের আর রাজনীতিকদের , আর কোনো তাপ উত্তাপ নেই | বড় অদ্ভুত লাগে | বাংলাদেশের আপামর জনতা বোধহয় ভেবেছে যে এটা বড়লোকদের ওপর হামলা আমাদের তাতে কি ? এই ভেবে বোধহয় চুপ করে বসে আছে | কিন্তু এটা কি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ?
৭১-এ পাকিস্তান যখন বুদ্ধিজীবিদের কতল করছিল তখন নিচুতলার লোকেরা এই ভেবে চুপ ছিল যে আমাদের ওপর হামলা হচ্ছে না আর হবেও না | কিন্তু অতি শীঘ্রই পাকিস্তান নিচুতলার বাংলাদেশী থেকে শুরু করে উচুতলার লোক অব্দি সব্বাইকে কোতল করা শুরু করলো | এখানেও ইসলামিক স্টেট ভবিষ্যতে এমনই করতে পারে , ভুলে গেলে চলবে না | ইরাক আর সিরিয়ায় নিচুতলার লোকেরাও বাদ যাচ্ছে না অত্যাচার থেকে | বেশি অত্যাচার তাদেরই ওপর হচ্ছে |
সুতরাং বাংলাদেশের জনতা যেন একটু ভেবে দেখে | ঘরে আগুনের ফুলকি উড়ছে , এইবেলা আগুন না নিবিয়ে যদি বাড়তে দেয়া যায় তাহলে তাদেরকেও ওই আগুনে পুড়ে মরতে হতে পারে |

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

