somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহর টোকিও !!!!!!!!!!!!!!!!!!

০৯ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাপানের রাজধানি টোকিও এখন পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহর এটা বর্তমানে একটি রিপোর্ট থেকে উঠে আসছে।মারসার নামের একটি সংস্থা গত মঙ্গলবার প্রকাশিত এক সমীক্ষায় এই তথ্য উপস্থাপন করে৷সংস্থাটি বলছে, পৃথিবীর বিভিন্ন শহরের মানুষের বাড়ি তৈরির খরচ, যাতায়ত ব্যয়, খাবার পোশাক বা বিনোদনের মতো বিষয়গুলি তুলনা করেই এই তথ্য প্রকাশ করা হয়েছে৷

সমীক্ষাটিতে দেখা যাচ্ছে, এশিয়া এবং ইউরোপের দেশগুলো সবচেয়ে ব্যহবহুল দেশের যে তালিকা তৈরি করা হয়েছে তার শীর্ষ দশেই আছে৷ কিন্তু গতবার যুক্তরাষ্ট্র, চীন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থান ছিল যথেষ্ট উপরের দিকে৷

বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাবে ডলার, ইউরো বা যে কোন মুদ্রার মূল্যমান উঠা নামা করেছে বার বারই৷ মারসার নামের এই সংস্থার সিনিয়র গবেষণা কর্মকর্তা নাটহালি কন্সটানটিন মিত্রাল বলছেন, ২০০৮ জুড়েই বিশ্বের সকল দেশের অর্থনীতিতে বিশ্বমন্দা আঘাত হেনেছে৷ যা এবছরে ব্যয়বহুল শহরের তালিকা তৈরিতে গভীরভাবে প্রতিফলিত হয়েছে৷এবারের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপানেরই অপর শহর ওসাকা৷ জাপানের আরো তিনটি শহর রয়েছে শীর্ষ তিরিশের তালিকায় ৷ শহরগুলো হলো শাংহাই, শেনজেন্ ও গুয়াংজু৷ পর্যাক্রমে তালিকায় এদের অবস্থান ১২, ২২ এবং ২৩ নম্বর ৷

ইউরোপের দেশ জার্মানি রয়েছে শীর্ষ দশের তালিকায় ৷ দেশটির অবস্থান ৮ নম্বরে৷ এছাড়া ইউরোপের অন্যান্য দেশর মধ্যে স্পেন ১১ নম্বরে৷ সুইডেন, ইউক্রেন, চেক প্রজাতন্ত্র, রোমানিয়া, হাঙ্গেরি রয়েছে তালিকার ৩৬ থেকে ৪৮ নম্বরে৷ ইউরোর বিনিময় মূল্য এবং ডলারের বিনিময় মূল্যর মধ্যে হঠাত পার্থক্য কমে যাওয়ার কারণেই এবছর তালিকায় ইউরোপের এই অবস্থান বলে জানাচ্ছেন সংস্থাটির কর্মকর্তারা৷

নিউইয়র্কের অধিবাসীদের জীবন যাত্রার বিভিন্ন মানের সঙ্গে তুলনা করে এই তালিকা তৈরি করা হয়েছে বলে জানাচ্ছে মারসার৷ বিবেচনায় রাখা হয়েছে ১০০টি বিষয়৷ আর বিভিন্ন দেশের সঙ্গে মূল্য তুলনা করা হয়েছে ২০০টি পণ্যের ৷

আলোচিত অন্যান্য শহরের মধ্যে প্যারিস রয়েছে ১৩ নম্বরে, লস এ্যান্জেলেস ৩২ নম্বর থেকে উঠে এসেছে ২৩ নম্বরে আর ওয়াশিংটন ৬৬ নম্বর থেকে ৪১ নম্বরে৷
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×