somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আতুরঘরে মরে গেল পঞ্চগড়ের তেল খনি!!!!

১১ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্ভাবনা থাকা সত্ত্বেও সরকার সেদিকে তাকায়নি। বরং সরকারের কর্তাব্যক্তিরা স্বার্থের জন্য দেশের সম্পদকে ঠেলে দিয়েছে ধ্বংসের দিকে। ভারতের চাপ আর প্রয়োজনীয় পদক্ষেপের অভাবে অাঁতুড় ঘরেই গলা টিপে হত্যা করা হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল খনিটিকে। অনেক কালক্ষেপনের পর আবারও দাবি উঠেছে তেল অনুসন্ধান ও উত্তোলনের। কিন্তু সরকারিভাবে কার্যকর কোনো পদক্ষেপই চোখে পড়ছে না পঞ্চগড়ের তেল খনিতে।

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেলের খনির অবস্থান সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার শালবাহান নামক স্থানে। অথচ বাংলাদেশের মূল খনিমুখ চিরতরে বন্ধ করে দেবার পর শালবাহান থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে সীমামে-র ওপারে ভারতের জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ থানার জমিদার পাড়া গ্রামে তেলকূপ খনন করা হয়েছে। ওই খনির একটি অংশ থেকে প্রতিদিন জ্বালানি তেল উত্তোলন করছে ভারত।

১৯৮৬-৮৭ অর্থবছরে সন্ধান মেলে জ্বালানি কেরোসিন তেলের এ খনি। পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে অনুসন্ধান চালানো হলে ওই এলাকায় মাত্র ৫ হাজার পয়েন্ট গভীরে এ খনির অবস্থান নিশ্চিত হয়। ফরাসি কোম্পানি ফরাসল টানা দুই বছর অনুসন্ধান শেষে নিশ্চিত হয় তেঁতুলিয়া উপজেলায় ৯০০ মিটার গভীরে রয়েছে উত্তোলনযোগ্য জ্বালানি তেল। ১৯৮৮ সালে খনির মধ্যবিন্দু শালবাহান এলাকায় কূপ খননের জন্য সেল পেট্রোলিয়াম কোম্পানি বাংলাদেশ বিদেশি কোম্পানি ফরাসল-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়। ১৯৮৮-৮৯ সালের জাতীয় বাজেটে ৩৫ কোটি টাকা বাজেট বরাদ্দ দেয়া হয়। ১৯৮৮ সালের ১০ এপ্রিল তৎকালীন রাষ্ট্রপ্রধান এরশাদ আনুষ্ঠানিকভাবে তেল উত্তোলনের কাজ উদ্বোধন করেন। পরে শালবাহান এলাকায় ৮ হাজার ফুট গভীরে ১২ ইঞ্চি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তেলকূপ খনন করে। আনুষ্ঠানিক উদ্বোধনের ঠিক এক সপ্তাহের মধ্যেই ভারতীয় একটি হেলিকপ্টার এসে খনি এলাকায় তিনবার ঘুরে চলে যায়। যার সূত্র ধরে টানা তিনদিন মূল খনির মুখে পাথর, সিমেন্ট ও সিসা ফেলে ঢালাই করে দেয়া হয়। চলে যায় সবাই পাততাড়ি গুটিয়ে। রহস্যজনক কারণে চাপা পড়ে গেছে ৩৫ কোটি টাকার প্রকল্প!

সূত্র জানায়, ভারতের তেল উত্তোলণের পথ প্রশস- করতেই দেশের এ খনি বন্ধ করে দেয়া হয়েছে। এখানে খনি বন্ধ হবার পরই ভারতের সীমানায় জমিদারপাড়া নামক স্থানে তেল উত্তোলন কাজ শুরু হয়েছে। ভারতের তৎকালীন ক্ষমতাসীনরা খনি বন্ধ করার জন্য চাপ সরকারকে প্রয়োগ করেছিল এমনটিও মনে করছেন অনেকেই। সময়ের ব্যবধানে সরকারিভাবে অধিগ্রহণ করা প্রায় ১০ একর এলাকা আসে- আসে- পরিণত হয়েছে জনহুল জনপদে। ২২ বছর আগে অনেক ঢাকঢোল পিটিয়ে জ্বালানি তেল উত্তোলন কাজ শুরু হলেও প্রায় ২ যুগে জনগণের প্রাপ্তি খুবই সামান্য। সরকারিভাবে খনির মুখ সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠা করা হয় একাধিক নারী শিক্ষা প্রতিষ্ঠান। জনবসতি, জমিতে সবুজ ফসল আর তথাতথিত শিক্ষা বিস-ারের জন্য প্রতিষ্ঠা করা শিক্ষাপ্রতিষ্ঠান আড়াল করে ফেলেছে। এ মাটির ৯০০ মিটার গভীরেই যে দেশের মূল্যবান সম্পদ রয়েছে তা আসে- আসে- ভুলতে বসেছে এলাকার মানুষ।

শালবাহান খনি এলাকার তিরনয়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘সম্ভাবনা থাকার পরও দেশের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল খনি বন্ধ করে দেবার কারণে আমরা পিছিয়ে পড়েছি। এ খনির তেল উত্তোলন শুরু হলে এ উপজেলা উন্নয়নশীল উপজেলায় পরিণত হবে। আমাদের দেশের তেলখনি পাশর্ববর্তী দেশের স্বার্থে বন্ধ হবে এটা মেনে নেয়া যায় না। ’

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মাযহারুল হক প্রধান বলেন, ‘দেশের বৃহত্তর স্বার্থে তেঁতুলিয়ার তেল খনির তেল উত্তোলন প্রয়োজন। ২০ বছরের বেশি সময় আগে মূল খনি মুখ সিসা সিমেন্ট দিয়ে বন্ধ করা হয়েছে। এখন সেখানে কূপ খনন করা যাবে কিনা সেটা যাচাই করে দেখতে হবে। আমি এ নিয়ে কথা বলেছি।’
সুত্র: আমাদের অর্থনীতি!
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×