somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘মধ্যরাতে অশ্বারোহী’ আর নেই

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মধ্যরাতের অশ্বারোহী’ আর নেই। ২০১০ সালের ২৪ সেপ্টেম্বর ফয়েজ আহমদ যখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখন তাঁর সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়েছিল আমার । তখনো তিনি ভাল করে কথা বলতে পারছিলেন না। সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্টটি ছাপা হয়েছিল মানবজমিন পত্রিকায়। তারই একটা অংশ তুলে দেওয়া হল...

গুরুতর অসুস্থ হয়ে গত মঙ্গলবার থেকে শাহবাগের ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন সাংবাদিক ফয়েজ আহমদ। গত এক দশক ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিস, চোখ ও কানের সমস্যাসহ বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত রোগে ভুগছেন। হাসপাতালের ৫০২ নম্বর রুমে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার স্বজনরা জানান, ১৯৯৯ সালে হার্টের অ্যাওর্টিক ভাল্ব প্রতিস্থাপন করার পর থেকেই তিনি বিভিন্ন ধরনের রোগে ভুগছেন।

কর্তব্যরত চিকিৎসক প্রফেসর ড. এম. মাকসুমুল হক জানান, ফয়েজ আহমেদের ব্লাডের সুগার কমে গেছে। এছাড়া ইউরিনেও সমস্যা দেখা দিয়েছে। তবে গতকাল থেকে অবস্থা স্থিতিশীল রয়েছে। ফয়েজ আহমদ ১৯২৮ সালে ঢাকা জেলার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। দৈনিক সংবাদ পত্রিকার মধ্য দিয়ে তিনি সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন। এরপর দৈনিক ইত্তেফাক, আজাদী, চীনের বিদেশী ভাষা ইনস্টিটিউট, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং সরকারি সংবাদ সংস্থা ‘বাসস’-এ কাজ করেছেন। ১৯৭১ সালের মার্চে নিজের সম্পাদনায় ‘স্বরাজ’ নামে একটি কাগজ বের করেন। তবে চারদিন পরেই পাকিস্তানি আর্মি পত্রিকাটি ধ্বংস করে দেয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করার সময় তিনি সাংবাদিকতা ছাড়াও ‘পর্যবেক্ষকের দৃষ্টিতে’ শিরোনামে একটি অনুষ্ঠান করতেন। ক্ষুরধার লেখনীর জন্য তাকে নানান সময় সেনা শাসকের চক্ষুশূলে পরিণত হতে হয়েছে। এজন্য কারাভোগও করেছেন।

প্রথমবার আইয়ুব খানের শাসনামলে তিনি কারাবন্দি হন। চার বছর পরে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর প্রায় একবছর নজরবন্দিতে ছিলেন। পরবর্তীতে স্বৈরশাসক এরশাদ সরকারের সময়ে তিনি আবারও কারাবন্দি হন। ১৯৭১ সালের ২৫শে মার্চ প্রেস ক্লাবের ভেতরেই তিনি পাকিস্তানি বাহিনীর হাতে আহত হন। আহত অবস্থায়ই তিনি মুক্তিযুদ্ধে অংশ নেয়। তার লিখিত প্রায় শ’ খানেক বই আছে। এর মধ্যে ‘মধ্যরাতের অশ্বারোহী’, ‘ওয়ান হানড্রেড পোয়েমস অব ফয়েজ আহমেদ’, ‘আগরতলা ষড়যন্ত্র মামলা ও বাংলার বিদ্রোহ’ অন্যতম। গত গ্রন্থমেলায় বাংলা একাডেমী তার এক শ’টি ছড়া ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করে। লেখালেখির জন্য তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে রয়েছে একুশে পদক, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, শিশু একাডেমী পদক, কবীর চৌধুরী পুরস্কার প্রভৃতি।
##
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:১৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×