somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাকে ক্ষমা করে দাও

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আমি তোমার সামনে আবার নতজানু হয়েছি নারী
না, প্রেমে নয়, আশ্লেষে নয়; ক্ষমা চেয়ে
তোমার দয়া দিয়ে আমার হৃদয় ধুয়ে দেবার প্রার্থনায়।
আমার ভিতর যে পুরুষ তাকে আমি চাবুক মেরে শাসন করেছি
তাকে হাঁটু মুড়ে বসতে বলেছি তোমার সামনে
আমি ক্ষমা চাই- ক্ষমা করে দাও।
শুধু আমাকে নয়, সমস্ত পুরুষকে তুমি ক্ষমা করো
আমি আজ সমস্ত পুরুষের হয়ে তোমার ক্ষমাপ্রাথর্ী
পুরুষ তোমার সামনে আবার নতজানু হয়েছে নারী
তাকে ক্ষমা করে দাও।

গৃহপালিত পশুর মতো তোমাকে ব্যবহার করেছে পুরুষ।
আখ মাড়াইয়ের কারখানার মতো তোমার জাং চেপে
তারা উৎপাদন করেছে সন্তান।
টেলিভিশন বাঙ্রে মতো তোমার ভিতর তারা ঠেসে দিয়েছে তাদের জগৎ;
নীলিহ শিখার মতো জ্বলতে জ্বলতে তুমি তা প্রতিদিন প্রচার করে যাচ্ছো।
ইলেক্ট্রনিক সরঞ্জামের মতো অপ্রাণিবাচক তোমার অস্তিত্ব-
প্লাস্টিকের পুতুলের মতো প্রাণহীন।

তোমার নাম হতে পারতো কাঠকয়লা
তোমার নাম হতে পারতো হাতুড়ি
তোমার নাম হতে পারতো সেলাই-কল
তোমার নাম হতে পারতো মাদী কুকুর
নর মানবেরা ঠাট্টা করে তোমার নাম রেখেছে নারী
এই সব জেনে তোমার সামনে আমি নতমুখে এসে দাঁড়িয়েছি নারী
আমি পুরুষ, আমাকে ক্ষমা করো।

প্রতিদিন কেউ না কেউ স্বামী তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে।
প্রতিদিন কেউ না কেউ পশু-স্বভাবিক কামুক তোমার মুখে এসিড মারে।
প্রতিদিন এগার বছর বয়সী বালিকাকে ধর্ষণ করে এগারজন পুরুষ।
কেনাবেচা চলছে তোমাকে নিয়ে
যেন তুমি শাক-সবজি-আলু-পটল-খাসির মাংস!
তোমার স্তন তারা মাপছে ফিতে দিয়ে
তোমার কোমর তারা মাপছে ফিতে দিয়ে
তোমার ঊঁরু তারা মাপছে ফিতে দিয়ে
দাড়িপাল্লায় ঝুলিয়ে ওজন করছে তোমাকে
তোমার দাঁত চুল নখ পরখ করে সাব্যস্ত করছে তোমার মূল্য।

তোমার নাম হতে পারতো মোগলাই পরোটা
তোমার নাম হতে পারতো জাপানী হোন্ডা
তোমার নাম হতে পারতো ডানহিল সিগারেট
তোমার নাম হতে পারতো পুষি বিড়াল
অর্ধসভ্য মানুষ তোমার নাম রেখেছে অর্ধাঙ্গিনী।
এই সব জেনে তোমার সামনে আমি নতমুখে এসে দাঁড়িয়েছি নারী
আমি পুরুষ, আমাকে ক্ষমা করো।

তুমি প্রজননযন্ত্র, তাই তোমার নাম জননী।
তুমি রমণযোগ্য, তাই তোমার নাম রমণী।
ঘোড়াশালে ঘোড়া, হাতিশালে হাতির মতো মহলে মহলে থাকো,
তাই তোমার নাম মহিলা।
গৃহে গৃহী আসবাবপত্রের মতো শোভা পাও,
তাই তোমার নাম গৃহিনী।

আমি পুরুষ শব্দের সমান অর্থবহ উচ্চারণে
তোমার নামকরণ করতে চাই নারী
কিন্তু পারি না।
অক্ষম লজ্জায় আমি তোমার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে আছি
আমি পুরুষ, আমাকে ক্ষমা করো।

আজ আমি -
আজ আমি তোমাকে বলতে এসেছি
পুরুষ শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব
এবং তোমার কর্তৃত্ব গ্রহণ করার সময় এসেছে নারী
পুরুষকে গ্রহণ করো- গ্রহণ করো।।"
লেখক- ফরহাদ মজহার
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×