somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাইসেন্স দিয়ে বাঘ মারা।

০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিন বন্ধুর মধ্যে গল্প হচ্ছে:কার মামা কত বড় শিকারি।একজন বললো,"সেরা শিকারি হচ্ছে আমার মামা।"
কি রকম?
"একবার তিনি গিয়েছেন সুন্দরবন,সঙ্গে আছে চাকর।চাকরের কাছে বন্দুক গুলি।হটাৎ একটা বাঘ এসে লাফ দিয়ে পড়ল মামার সামনে।মামা দেরি করলেন না।হুঙ্কার দিয়ে চাকরকে বললেন,'বন্দুক দে।'চাকর ঝটপট বন্দুক এগিয়ে দিল।এবার মামার হাক,'গুলি দে।'চাকর গুলি আনতে ভুলে গেছে।ঘাবড়ে গিয়ে বললো,'গুলি যে আনিনি স্যার,ভুলে গেছি।'মামা চোখ রাঙিয়ে দিলেন এক ধমক।কিন্তু বাঘ না মারলেও যে নয়।তাই খালি বন্দুক দিয়েই বাঘের দিকে এমন এক প্রানঘাতী ফায়ার করলেন যে,বাঘ যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই শেষ।'
শুনে দ্বিতীয় বন্ধু বললো,'আরে তোর মামা আবার শিকারি নাকি?বন্দুক দিয়ে তো সকলেই বাঘ মারে।শিকারি হচ্ছে আমার মামা।গেছেন সুন্দর বনে।এক বিশাল বাঘ লাফ দিয়ে পড়েছে সামনে।মামা গর্জে উঠলেন,'বন্দুক দে।'কিন্তু এ চাকর তো বন্দুকই আনেনি।কাদো কাদো হয়ে বললো,'বন্দুক যে আনিনি স্যার,ভুলে গেছি।'কিন্তু বাঘ না মারলে তো নয়।মামা অগ্যতা হুঙ্কার দিলেন,'তবে গুলিই দে।'বলেই চাকরের হাত থেকে গুলিটা নিয়ে তাই দিয়ে করে দিলেন বেমক্কা এক ফায়ার।বাঘ জায়গাতেই শেষ।'
তৃতীয়জন হেসে বললো,'আরে তোদের মামারা আবার শিকারি হল নাকি?বন্দুক গুলি এসব দিয়েই তো লোকে বাঘ মারে।শোন কি দিয়ে মেরেছিল আমার মামা।গেছেন সুন্দরবনে।সামনে লাফিয়ে পড়েছে এক বেয়াদব বাঘ।বুঝতে পারে নি কার সামনে পড়েছে।মামা গর্জন করে চাকরকে বললেন,'বন্দুক দে।'চাকর বললো,'বন্দুক যে আনিনি স্যার।'মামা বললেন,'গুলি দে।'চাকর বললো,'ওটাও যে ভুলে গেছি।'মামা হুঙ্কার দিয়ে বললেন,'তবে লাইসেন্সটাই দে।'বলে সেই লাইসেন্স দিয়ে এমন এক ফায়ার করলেন যে,বাঘ মুহূর্তে স্পট ডেড।
লাইসেন্স দিয়ে বাঘ মারা যায় না।কিন্তু একজন শিকারির লাইসেন্স থাকতে হয়।তা না হলে শিকারির বন্দুক ,গুলি অবৈধ হয়ে যাবে,তাকেও জেলে পোরা হবে।১৯৭১ সালে আমাদের জাতি স্বাধীনতা নামের একটি লাইসেন্স পেয়েছিল।
লাইসেন্স থাকলে একজন মানুষের অস্ত্র বৈধ হয় ঠিকই,কিন্তু লাইসেন্স থাকলেই একজন মানুষ শিকারি হয়ে যায় না।শিকারি হতে হলে, স্বাস্থ্য,শক্তি,যোগ্যতা,সাহস,ক্ষিপ্রতা,প্রশিক্ষন,মনোবল,নিষ্ঠা,জয়ের দুর্বার আকাঙ্ক্ষা কত কিছুই না লাগে।তবেই না মানুষ বড় শিকারি হয়।একইভাবে আজকে আমরা যদি জাতিকে বড় করতে চাই তাহলে ওই শুধু লাইসেন্স দিয়ে,পতাকা দিয়ে হবে না।লাগবে চেষ্টা,পরিশ্রম,আবেগ,বুদ্ধি,যোগ্যতা,সাধনা,শ্রম,ত্যাগ-তিতিক্ষা,জ্ঞান,বিবেক,আত্মোৎসর্গ-তবে না আমাদের দেশ বড় হবে।আমরা পৃথিবীর সামনে মাথা উচু করে দাড়াব।
(আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার এর বক্তৃতা থেকে ইষৎ সংক্ষেপিত)
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১:৪৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×