কীভাবে এইসব জাল প্রোফাইলগুলোকে চিহ্নিত করবেন? যখন ফেইক প্রোফাইলগুলোতে খেয়াল করবেন-
প্রোফাইলটি খোলাঃ
বেশীর ভাগ অ্যাকাউন্ট পুরাপুরি খোলা থাকে। আপনি তার wall post, আপলোড করা ছবিগুলো সহজে দেখতে পারবেন। ফেইক প্রোফাইল ব্যবহারকারী চায় আপনি যেন তার সাথে যোগাযোগ করেন।
কম ছবিঃ
ফেইক প্রোফাইল ব্যবহারকারীর জন্য অরিজিনাল ছবিগুলো যোগাড় করা খুব কঠিন। বেশীরভাগ ক্ষেত্রেই আপনি ফেইক প্রোফাইলে মাত্র একটা ছবি অথবা অন্য ব্যক্তির ছবি, দেশী-বিদেশী নায়ক নায়িকা ও জনপ্রিয় ব্যক্তিদের ছবি, কার্টুন ছবি, প্রাকৃতিক দৃশ্যর ছবিগুলো দেখতে পাবেন।
কম যোগাযোগঃ
আপনি ফেইক প্রোফাইল ব্যবহারকারীর বাস্তব জীবন সম্পর্কিত যোগাযোগগুলো দেখতে পাবেন না। সেখানে অনেক কম status updates পাবেন অথবা অবাস্তব status updates পাবেন। আপনি যদি তার কোন post বা ছবিতে comments করেন, বেশীরভাগ ক্ষেত্রেই কোনও প্রতিউত্তর পাবেন না।
হাজারো বন্ধুঃ
ফেইক প্রোফাইল ব্যবহারকারীরা যেহেতু অনেক বেশী মানুষের সাথে যোগাযোগ করতে চায়, আপনি তাদের একাউন্টে সাতশো-আটশো বা হাজারের উপর friends দেখতে পাবেন। বেশীরভাগ ক্ষেত্রেই ফেইক প্রোফাইলগুলো মেয়েদের নামে করা হয় এবং প্রোফাইল এর Info তে মিথ্যা ও বানোয়াট তথ্য দেয়া থাকে। একাউন্টগুলো যেহেতু বেশীরভাগ ক্ষেত্রেই মেয়েদের নামে করা হয়, একাউন্টের friends list এ বেশীরভাগ ছেলেবন্ধুদের খুঁজে পাবেন।
সতর্কবানীঃ
সাধারণত এইসব বৈশিষ্ট্য থাকলে একটা ফেইসবুক একাউন্টকে fake বা জাল বলা যায়। তারপরও আসল একাউন্টগুলোতে এই বৈশিষ্ট্যগুলো থাকতে পারে। কারন, আপনারা জানেন, মানুষের আচরণগুলোকে নিয়ে ভবিষ্যতবানী করা যায় না।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



