BPL এর কোনো খেলাই দেখিনি, দেখার ইচ্ছাও আমার নাই।
লোগো উম্মোচন অনুস্থান এ ফ্যাশন শো দেখে আমি ঢাকায় আছি নাকি প্যারিস আছি বুঝতে পারি নাই। আর ফ্যাশন শো তে মডেলদের সাথে আমাদের আইকন ক্রিকেটারদের দিয়ে যেভাবে ক্যাট ওয়াক করানো হল, বিশেষ করে আশরাফুল এবং মুশফিকুর রহিমেরটা রীতিমতো হাস্যকর লেগেছে। গাধাকে দিয়ে তো আর ঘোড়ার রেইস করানো যায় না। এই নিন ভিডিও লিঙ্কঃ BPL T20 Start Of A New Era In Bangladesh Cricket
উদ্ভোধনী অনুস্থান এ বাপ্পি লাহিরীর থিম সং গাওয়া আর ইন্ডিয়ান সেলিব্রিটিদের দিয়ে খোলামেলা নাচ না দেখালেই কি নয়?
অথচ ইন্ডিয়ার কোন প্লেয়ার BPL এ খেলছে না। ইন্ডিয়া চায় না যে IPL এর মত অন্য দেশে কোন খেলা হোক, কারণ এতে ওদের জনপ্রিয়তা কমে যেতে পারে। আমরা সাধারন পাবলিক যতই “খেলার মধ্যে রাজনীতি নেই” বলে চিৎকার করি না কেন, বাস্তবতা হল খেলার মধ্যে রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি সবই আছে।
BPL 2012 Official Promo তে শুরুটা করা হয়েছে এভাবে “Ladies & Gentlemen, নমস্কার”। এটা কি আমাদের ধর্মীয় অনুভুতির প্রতি আঘাত নয়?
যেখানে অনেক জোর করেও আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের গুরুত্ব কে বাড়ানো যায় না, সেখানে কত তাড়াতাড়ি অর্থ কামানোর ধান্দা ও সস্তা বিনোদনের জন্য BPL এর মত টুর্নামেন্ট হয়।
আরেকটা ব্যাপার লক্ষণীয়, BPL এ সুখ্যাত কোন কোম্পানি স্পন্সর করে নি, যাদের আমরা এতদিন বাংলাদেশ ক্রিকেটের স্পন্সর হিসেবে দেখেছি, যেমনঃ গ্রামীণফোন, বাটা, বেক্সিমকো ইত্যাদি। তারা এত বোকা না যে রেইট অব রিটার্ন খারাপ হলে তারা দল কিনতে আগ্রহী হবে। তারা ভালো করেই জানে, BPL এত দর্শক টানতে পারবে না এবং মুনাফা করা এত সহজ হবে না।
সর্বশেষ আমার কথা হল যে, আমরা ভিনদেশী সংস্কৃতির অন্ধ অনুকরন করছি, তা কিছু কিছু ক্ষেত্রে ক্ষণস্থায়ী লাভ বয়ে আনলেও দিন শেষে তা দেশের জন্য সামগ্রিক ভাবে ক্ষতি ছাড়া লাভ বয়ে আনবে না।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



