somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে অস্ত্রধারীদের হামলার ঘটনায় বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হয়েছেন।

০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/zakirhossain1995/zakirhossain1995-1467399311-0fdcf00_xlarge.jpg
গুলশানে রেস্তোরাঁয় জিম্মি করে রাখা দুর্বৃত্তদের গুলি ও বোমায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত হয়েছেন। তাঁর মরদেহ এখন গুলশানের ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে। সেখানে উপস্থিত থাকা তাঁর ব্যক্তিগত গাড়ি চালক মো. মোস্তফা প্রথম আলোতে এটা নিশ্চিত করেছেন।
মোস্তফা জানান, আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য ওই হাসপাতালে ভর্তি আছেন।
রাত ১২টায় সালাহউদ্দিনের ভাগ্নে মিশু হাসান হাসপাতাল থেকে বেরিয়ে এসে প্রথম আলোকে বলেন, সালাহউদ্দিনের গলায় গুলি ও বোমার স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।
হাসপাতালের সামনে থাকা প্রথম আলোর প্রতিবেদক জানান, পুলিশ পুরো হাসপাতাল ঘেরাও করে রেখেছে, কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
পুলিশে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আবদুল আহাদের দেহরক্ষী মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এডিসি আহাদ, গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) রফিক ও এসআই জিয়া, ভাটারা থানার পরিদর্শক ইয়াছিনসহ অন্তত ৫০ জন পুলিশকে আহত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসানও আহত হয়েছেন।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×