আমার চারপাশের পৃথিবীটা আস্তে আস্তে সরু হয়ে আসছে,
প্রতিদিন হাতের মুঠোয় তাকিয়ে দেখি মৃত্যুতে ভরে উঠেছে।
রেস্তোরাঁ , শপিং মল, মসজিদ, মন্দির, রাস্তায়,
খবর শুধু বলে দেয় কোথাকার রক্ত কোনদিকে গড়ায়।
কালোব্যাজ, ফুল, মোমবাতি, ব্যানারে লেখা শোক,
স্বার্থান্বেষীরা স্বার্থ খুঁজে নেবেই তা যেভাবে হোক।
তবুও দিন শেষে রক্তে কারো বুক ভিজবে,
তো অশ্রুজলে কারো চোখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

