যদি তোমরা কাউকে শাস্তি দাও তাহলে ঠিক ততোটুকু শাস্তিই দেবে যতোটুকু (অন্যায়) তোমাদের সাথে করা হয়েছে, অবশ্য যদি তোমরা ধৈর্য্য ধারণ করো তাহলে (জেনে রেখো যে,) ধৈর্য্যশীলদের জন্যে তাই হচ্ছে উত্তম।
(হে নবী) তুমি (নির্যাতন নিপীড়নে) ধৈর্য্য ধারণ করো, তোমার ধৈর্য্য (সম্ভব হবে) শুধু আল্লাহ তায়ালার (সাহায্য) দিয়েই, এদের (আচরণের) ওপর দুঃখ করো না, এরা যে সব ষড়যন্ত্র করে চলেছে তাতে তুমি মনোক্ষুণ্ন হয়ো না।
অবশ্যই আল্লাহ তায়ালা তাদের সাথে রয়েছেন, যারা (জীবনের সর্বত্র) আল্লাহ তায়ালাকে ভয় করে চলে (সর্বোপরি) তারা হবে সৎ কর্মশীল (কাফের সম্প্রদায়কে তিনি হেদায়াত দান করেন না)।
(সূরা আন নাহলঃ আয়াত ১২৫-১২৮)
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



