হাডুডু বাংলাদেশের প্রাচীন একটি খেলা। গ্রামবাসীরা সারা বছরই হাডুডু খেলে থাকে। বিকেলের অপরাহ্ন আলোয় কিংবা হেমন্তের ফসল শূন্য মাঠে যেমন, তেমনই আষাঢ়ের পানিঘেরা গৃহস্থের আঙ্গিনায় সীমিত জায়গায় এই খেলা প্রবল হৈ হুল্লোড়ের মধ্যে জমে ওঠে। হাডুডু খেলা নিয়ে গ্রামে গ্রামে নিয়মিত প্রতিযোগীতার আয়োজন করা হয়।
মাঠের দৈর্ঘ্য লম্বায় ১৪ হাত ও পাশে ৫ হাত। মাঝখানে প্রস্থ বরাবর দাগ টেনে মাঠটিকে সমান দুই ভাগে ভাগ করা হয়। দুই দল মাঠের দুই দিকের শেষ প্রান্ত রেখায় দাঁড়িয়ে খেলার জন্য অনস্থান নেয়। প্রতি দলে ৭ জন করে খেলোয়াড় থাকে। খেলার শুরুতে দুই পক্ষ পরস্পরের সাথে করমর্দন করে খেলা শুরু করে। যে কোনো এক পক্ষের খেলোয়াড় দম (হা-ডু-ডু) দিয়ে অপর পক্ষের ঘরে ঢুকে প্রতিপক্ষের খেলোয়াড়দের শরীরে স্পর্শ করে নির্বিঘ্নে নিজের ঘরে ফেরার চেষ্টা করে। সফল হলে সে যে কয়জন খেলোয়াড়কে ছুঁয়ে আসতে পারে তারা মারা পড়ে এবং মাঠের বাইরে অপেক্ষা করে। অন্যের ঘরে দম দেবার সময় অপর পক্ষ চাইবে তাকে ধরে তাদের ঘরেই আটকে রাখতে। অপর পক্ষের সব খেলোয়াড়দেরকে একে একে মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারলেই সেই দলের বিজয় নিশ্চিত হয়।
কৃতজ্ঞতাঃ SANDOZ
আলোচিত ব্লগ
মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন
সিনেমা-গান-খেলাধুলা
আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন
প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন
ওরা ভয়ংকর

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন
জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।