ভালোবাসার প্রথম পাঠে বড় ই আনাড়ী
কুশলী তোমাতে ই সমার্পিত হৃদয়
কামরূপ কামাক্ষার কোন মায়া জালে
রেখেছ পুতুল করে মন্ত্রসিদ্ধ আমায়
নিষিদ্ধ সুখের শিহরিত বুভুক্ষু তনু
সৃষ্টি ও বিনাশ এর জিঙ্ঘাংষা কাতর
উন্মাদ প্রায় নটরাজের প্রশান্তিরপ্রার্থণা
নতজানু তোমারি পদতলে, রমন সম্মতির প্রতিক্ষায়
এ্যাফ্রোদিতির যুপকাষ্টে বলির নৈবদ্য
আমার পৌরষ্য, নারী আমায় একটু ভালবাস।।
----------------------------------------
২৫ জুন' ২০০৭
জাশফ
ভ্যানকুভার, কানাডা।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৭ সকাল ৮:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



