প্রণয়ে বাজে আজ প্রলয়ের রাগিনী
নগরের বিলবোর্ডে ঝুলিয়ে দেয় নাগরিক
তার, ফেলে আসা প্রেম ।
একা একা কেউ নয়
মাঝ খানে দাড়িয়ে থাকে স্ট্রীট ল্যাম্প,
নাগরিক, প্রেম ও বিরহ ।
বিরহের উল্লাসে কোন কোন কবি
লিখেন কবিতা, তার সুর হয়,
গোপন প্রেম পত্র দৈনিক পত্রিকার সাহিত্য,
এখানে প্রেম আছে, এখন প্রেম আছে
এগিয়ে গিয়েই কালো নদী, বিলবোর্ড-
মুছে ফেলে পরিচয়,
ফেলে আসা অথবা চলে যাওয়া
প্রেমের বিজ্ঞাপন বা-হাতের চলাচলে।
আসলেই কি কোন ফুল আছে
গভীর থেকে গভীরতম?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


