আমার লিখা একটি উপন্যাস বের হয়েছে আপনারা কেউ কেউ জানেন । কেউ কেউ পড়েছেনও । পতিতা পল্লীর ৩৪/৩৫ বয়স্কা এক জন যৌন কর্মী উপন্যাসের প্রধান চরিত্র ।
উপন্যাস পড়ে কেউ কেউ খুবই সমলোচনা করেছেন । তাদের সৎ মতামতকে আমি শ্রদ্ধা জানাই । শ্রদ্ধা জানাই তাদেরকেও মিথ্যা প্রশংসা না করার জন্য ।
কারো কারো যেমন উপন্যাসটা ভালো লাগবে তেমনি কারো কারো ভালো নাও লাগতে পারে । যাদের ভালো লাগেনি তারা যদি আমার সামনে এসে বইটি ছিড়েও ফেলে দেন আমি রাগান্বিত হবো না । আমি মনে করি পাঠক হিসাবে অবশ্যই অবশ্যই এটি তার অধিকার ।
কিন্তু গত ৩/৪ দিন ধরে কয়েকজন বই পড়ে ক্ষিপ্ত হয়ে ব্যাক্তিগত ভাবে আক্রমন করেছেন! কেন?! বই-এর সমলোচনা করতে যেয়ে আমাকে ব্যাক্তিগতভাবে আক্রমন করার হেতু কি?!!!! একজন তার টাকাও ফেরত চাইছেন যদিও তিনি মেলা থেকে বই কিনে পড়ছেন । আমি তাকে বলেছি স্টলে যেয়ে বলতে ।
যাদের উপন্যাসটা ভালো লাগবে না তারা তা অবশ্যই জানাতে পারেন । এমনকি আমার সামনেই বইটা ছিড়ে ডাস্টবিনে ফেলতে পারেন । এটা পাঠকের অধিকার। আমি এ কাজে সাহায্যও করতে পারি । কিন্তু আমাকে ব্যাক্তিগত ভাবে কোন ধরনের আক্রমন করা যাবে না ।
আমি ব্যাক্তিগত ভাবে মনে করি গর্ভবতী মায়েদের ”ঈস্রাফীলের শিঙ্গা বাজছে” পড়া ঠিক হবে না । এ বিষয়ে আমি ডাক্তার দেওয়ান সাবরিনা মাসুক সেলিনা মওলা ’র দৃষ্টি আকর্ষণ করছি । আর আমার ব্যাক্তিগত বন্ধু, ফেবু বন্ধুদের বলছি আপনারা আপনাদের স্ত্রী, শালীদের বইটি নিজ দায়িত্বে পড়তে দিবেন । পরে আমার উপর রাগান্বিত হওয়া যাবে না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


