somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের সংযম কি হবে না???

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেক্ষাপটঃ ভারত-পাকিস্তান ম্যাচ
ঘটনাঃ বেশ কিছু ‘দেশপ্রেমিক’ ব্যাক্তি এই ম্যাচকে পাতানো খেলা বলে পাকিস্তান আর ভারতের মুন্ডুপাত করে। আর তাতে দেশের আপামর ‘দেশপ্রেমিক’ জনগন সমর্থন জানায়। দুই দলের খেলোয়াড়দের ব্যাঙ্গচিত্র প্রকাশ।
প্রেক্ষাপটঃ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ
ঘটনাঃ বেশ কিছু ভারতীয় এটিকে পাতানো ম্যাচ বলে। আর তাতে বাংলার ‘দেশপ্রেমিক’ জনগনের গায়ে আগুন ধরে যায়।
প্রেক্ষাপটঃ বাংলাদেশ-পাকিস্তান ফাইনাল
ঘটনাঃ বাংলাদেশের অসাধারণ খেলায় অভিভূত বিশ্ব। ভারত পাকিস্তান এর অনেকেই অনেক প্রশংসা করে। তাতে আবার অনেকের চোখে পানি চলে আসছে। আবার অনেক পাকিস্তানির বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশ।

আমাদের দেশের কিছু মানুষ আছে যাদের একমাত্র কাজ ভারত নাইলে পাকিস্তানের দোষ বের করা। তারা যতই ভাল বলুক সেইটার খারাপ একটা অর্থ বের করতেই হবে তাদের। আর এটাই সুযোগ করে দেয় ওদের আমাদের ব্যাঙ্গ করার। ওরা যখন আমাদের ভাল খেলার কথা বললে আমরা আবেগ আপ্লুত হয়ে যাই আর আমাদের কেউ ওদের ভাল খেলার কথা বললে সে রাজাকার/ভারতের দালাল। আমরা ওদের গালি দিয়ে মহান হই আর ওরা আমাদের গালি দিলে ওরা খারাপ। আমরা বলতে পারব ওরা পাতানো খেলা খেলে আর ওরা পারবে না। আমরাই তো বারবার ওদের এত কথা বলার সুযোগ করে দেই। আমরা কি চুপ থাকতে পারি না? ইসলাম ধর্মে অন্য ধর্মকে গালি দেয়া হারাম কেননা এতে তারা মুসলিমদের গালি দিবে, গালি দিবে আল্লাহকে। আর এরকম ঘটনার জন্য আল্লাহ গালি দেয়া মুসলিমকেই দোষী বলেছেন। কারণ সে যদি নিজেকে সংযত করত তাহলে আল্লাহকে গালি দিতো না। আর আমরা তো গালি দিতে পারলেই মহান হয়ে যাই। অথচ গালি হল কাপুরুষের অস্ত্র।
আমরা ধর্মের কথা বলি অথচ মুহাম্মদ(সাঃ) কুরাইশদের হাতে যত অত্যাচার সহ্য করেছেন তার সিকিভাগও আমরা কল্পনা করতে পারব না। তিনি গালি তো দেননি বরং তাদের হেদায়াতের জন্য দোয়া করেছেন। নুহ(আঃ) ৯০০ বছর তার লোকদের জন্য প্রার্থনা করেছেন। আর আমরা ৯০০ সেকেন্ড ও অপেক্ষা করি না, শুরু করে দেই গালাগালি।
আমাদের খেলোয়াড়রা বীরের মত লড়াই করে হেরেছে, কিন্তু কিছু লোক তাদেরও গালাগালি করছে। কেন এটা করলো না, কেন ওটা করলো না। আরে এত যখন বুঝিস তা মাঠে গিয়ে নাম তুই। এইতো মাত্র এক বছর আগেই বিশ্বকাপের সময় সাকিব এর বাড়িতে ঢিল পড়ে। আজ কি সে তাদের বাড়িতে ঢিল মারবে??আমরা নিজেরাই তো নিজেদের সম্মান দেই না, অন্যরা আর কি দিবে?? আজকে একজনকে মাথায় উঠাই কিন্তু তার দুর্দিনে তার পাশে থাকার মত লোক আর থাকে না।
আর কোন দেশ কি বলল তাতে আমাদের কি?? ওদের সমর্থন ছাড়া আমরা পারব না?? ইংল্যান্ড তো শুরু থেকেই খারাপ বলে(কিন্তু এটা নিয়ে প্রতিবাদ হয় না) তা আমরা কি পারি না??? পাকিস্তানিদের সমবেদনা ছাড়া আমাদের চলে না?? ভারত পাকিস্তান ছাড়া জনগণ দেখি কিছুই বুঝে না।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

একটি মিনি পোস্ট!

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-

জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

×