ফেসবুকে কিছু স্বঘোষিত প্রতিবাদী, সত্য প্রকাশকারী পেজ আছে যাদের প্রধান কাজ ভারত/পাকিস্তান ইস্যু নিয়ে পোস্ট দিয়ে ফ্যানদের আকর্ষণ করা আর কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে অন্ধভাবে প্রতিবাদ করা। গত কয়েক মাস ধরে বুয়েট এ যে আন্দোলন চলছে তার কোন খবর এদের পেজ এ পাওয়া যায় না। কারন বুয়েট ভারত, পাকিস্তান, আওয়ামীলীগ, বিএনপি, জামাত এর পা চাটা কুকুর না কিন্তু এই সব পেজ প্রকৃত পক্ষে একটি দলের দোষ ধরে যায় বাকিরা যেন তুলসি পাতা ধোয়া। তারমানে এরা একটি দলের পক্ষে কাজ করে আর তাই নিরপেক্ষ বুয়েটের খবরে তাদের কোন ভাবাবেগ নাই। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান আজ ধংসের মুখে অথচ এই সব পেজের অ্যাডমিনদের তাতে কোন মাথা ব্যাথা নাই। তারা সরকারের হাজার হাজার কাহিনী জগার করতে পারে অথচ চোখের সামনে নির্লজ্জ ভিসির কাহিনী তাদের চোখে পরে না। সরকারের এখানকার কাহিনীতে তাদের উৎসাহ নাই।কারন বুয়েট তাদের ২-৩ বছর পর কোন সুবিধা দিবে না। তাদের দেশপ্রেম অন্য জায়গায়, যেখানে আছে রাজনীতির নোংরা খেলা। আর তাই এখন পর্যন্ত এই সব দেশপ্রেমিক সত্যবাদী(!), সত্যান্বেষী(!)...দের কোন প্রতিক্রিয়া নেই। কথা গুলা রাগের মাথায় লেখা তাই উল্টাপাল্টা মনে হতে পারে কিন্তু এইসব অপ্রিয় সত্যবাদী,খবর লিক্স করা পেজদের চুপ থাকা দেখে মেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক।
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৭

আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন
একটি মিনি পোস্ট!
ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-
জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন
সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?
এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।
এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন
কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls
চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!
অবেশেষে... ...বাকিটুকু পড়ুন
আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।