শেকড়ের সন্ধান পাওয়া গেলো শেষ পর্যন্ত।এখন এই শেকড় টেনে উপরে ফেলা ছাড়া কোন বিকল্প নেই।জি আমি জঙ্গীবাদ ও তালেবানের কথা বলছি।
"আল-কায়েদার কাছ থেকেই অডিও বার্তাটি পেয়েছে -আ্যরন জেলিনের- জিহাদোলজি"।দ্যা ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার পলিসি।
সব কিছু এক সূত্রে গাথা-বাংলাদেশকে ভেঙ্গে জঙ্গীদের জন্য আরাকান রাজ্য প্রতিস্ঠার চক্রান্ত চলছে।
টেস্ট কেস- উদিচি হামলা/সিনেমা হলে বোমা বিস্ফোরন/২১শে আগস্ট গ্রনেড হামলা/৫১৭ জেলায় একসাথে বোমা বিস্ফোরণ।
আদালতে দিনে দুপুরে প্রকাশ্যে বিচারক হত্যা।প্রাক্তন অর্থমন্ত্রী কিবরিয়া,আহসান উল্যা মাস্টার হত্যা।
বৃটিশ হাই কমিশনারের হত্যা প্রচেস্টা গ্রেনেড চার্জ করে।এগুলো কোন বিচ্ছিন্ন ঘটনা নয়,সব এক সুত্রে গাথা।
২রাএপ্রিল একটি বার্তায় বাংলাদেশের ব্লগারদের ধর্মের অবমাননার বিরুদ্ধে জিহাদে নামার আহব্বান জানানো হয়।আর ঠিক তার এক মাস পরেই আমরা দেখতে পাই ৫ই মে নতুন এক হেফাজতকে।এবং সেটা ছিলো প্রকৃতপক্ষে সরকার পতনের ডাক।সেটার বেনিফিশিয়ারি হিসেবে কাদের দেখতে পেলাম তা আর বলার অপেক্ষা রাখেনা।আল-কায়েদার বৈশিস্ট হোচ্ছে তারা যে দেশের জন্য বার্তা প্রেরণ করে-সে দেশের ভাষা এবং ইংরেজিতে সাব টাইটেল দিয়ে প্রকাশ করে।
"আয়মান আল জাওয়াহিরি" আর বিএনপির ভাইস চ্যায়ারম্যান "তারেক রহমানের সাথে একটি গোপন বৈঠক হয়েছিলো ২০০২ সালে।আল-কায়েদা নেতাদেরকে বাংলাদেশে নিরাপদে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যুবরাজ।
বিশ্লেষন করে বাংলাদেশের গোয়েন্দারাই এই সুত্র আবিস্কার করেছেন।জাওয়াহিরি ছিলেন তখন লাদেনের ডান হাত।তখন এই ২ নম্বর আল-কায়েদা নেতা রাজনৈতিক নেতা সহ গোয়েন্দা সংস্থার অনেক উচ্চ পদস্থ কর্মকর্তার সাথেও বৈঠক করেছিলেন।কাজেই প্রতিদানে এখন আল-কায়েদারতো কিছু করা ফরজ হোয়ে গেছে বিএনপি/জামাত ও হেফাজতের জন্য।
শতাধিক আল-কায়েদার জঙ্গী নেতা সহ কয়েক মাস অবস্থান করেছিলেন সরকারি আতিথিয়তায়।২০০২ সালে এমভি মক্কা নামক জাহাজে এসেছিলেন এই বিশিস্ট মেহমানরা।তখনকার বিশ্বখ্যাত "টাইম এশিয়া "পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ হোয়েছিলো এই ঘটণার উপর।
আলোচিতঐ প্রতিবেদনের হেডলাইন ছিলো।
"ডেডলি কার্গো:বাংলাদেশ হ্যাজ বিকাম এ সেফ হ্যাভেন ফর আল-কায়েদা এন্ড তালেবান"।
একই সময় বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে,"ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ"পত্রিকাটি।
তৎকালিন পাকিস্তানের প্রসিডেন্ট পারভেজ মোশারফের অনুরোধেই ঢেকি গিলেছিলো বিএনপি/জামাতের সরকার।
যুবরাজকে তখন আমরা খুব কাছাকাছি দেখেছি নিজামি ও মুজাহিদের।সেই সময় তার বক্তব্যে উগ্রতা লক্ষ করা যায়।তার সেই বিখ্যাত উক্তি শান্তি প্রতিষ্ঠার জন্য মাঝে মাঝে শক্তি প্রয়োগ খুব জরুরী।কাস্তে আর দা-এর তত্ব দিয়েছিলেন লগি বৈঠার বিপরীতে।তারেক জিয়া ছিলেন প্যারালাল সরকারের প্রধান।হাওয়া ভবনেই হোতো অনেক সরকারি সিদ্ধান্ত।
এখন অংক গুলো খুব সহজে মিলে যাচ্ছে।গোয়েন্দা দপ্তর এবং গণ মাধ্যমের তথ্য বিশ্লেষনে সব কিছু বেরিয়ে আসতে শুরু করেছে আজকে।গোয়েন্দা সংস্থা গুলোকে পুরোপুরি ধ্বংশের পথে নিয়ে গেছে তৎকালিন সরকার।
এই সুত্র ধরেই তারেক জিয়ার যুক্তরাস্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলো।
লক্ষনীয় বিষয়,সেই সময় সরকারের মন্ত্রীরা সরাসরি মদদ দিয়েছিলো জঙ্গীদের।যা বাংলাদেশের প্রতিটি মানুষ অবগত আছে।
তখন ছিলো সব শিয়ালের এক রা।নিজামি/মুজাহিদ/ তারেক /বাবর/হারিছ চৌঃ ও খালেদা জিয়া জোড় গলায় বলেছিলেন বাংলাদেশে তালেবান বা জঙ্গী নেই।
হুক্কা হুয়া.....হুক্কা হুয়া....হুক্কা হুয়া......।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


